Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৯ pm ০৩, অগাস্ট ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড়:

পঞ্চগড় সদর উপজেলার একটি চা বাগানের আংশিক জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে স্থানীয়দের। সেই বিরোধের জের ধরে এবার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তারা বাগানের জমি দখলের চেষ্টা করেছেন- এমন অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের। কর্তৃপক্ষের দাবি- স্থানীয় অন্তত ৫০ জন ব্যক্তি চা বাগানে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে মারমুখী আচরণ করে কাজে বাধা দেন।

শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পাহাড়বাড়ি এলাকার এম.এম টি ষ্টেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

এদিকে, চা শ্রমিকদের সঙ্গে মারমুখী আচরণের একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে দেখা যায়, বাগানে কাজ করছিলেন শ্রমিকরা। এমন সময় একদল লোক সেখানে আসেন। কারো হাতে লাঠি, কারো হাতে কুড়াল দেখা যায়। বাকবিতন্ডার এক পর্যায়ে জনৈক ব্যক্তি একজন চা শ্রমিককে কুড়াল উঁচিয়ে মারমুখী আচরণ করেন।

বাগান কর্তৃপক্ষের অভিযোগ, বিভিন্ন সময় মসজিদ কমিটির লোকজনসহ স্থানীয়রা বাগানের জমি দাবি করে হুমকি-ধমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার জিন্নাতপাড়া গ্রামের লিটন, সুজন, আলম, হযরতসহ অন্তত ৫০ জন লাঠি-সোঁটা এবং কুড়াল নিয়ে অবৈধভাবে বাগানে প্রবেশ করে এবং বাগানে কর্মরত শ্রমিকদের কাজে বাধা দেয়। শ্রমিকদের হাত থেকে কেড়ে নেয় বাগান থেকে উত্তোলন করা কাঁচা পাতাগুলোও। প্রতিবাদ করলে শ্রমিকদের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান এবং মারমুখী হশে হুমকি দেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, পার্শ্ববর্তী জিন্নাতপাড়ার লোকজন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে বাগানে উত্তর জিন্নাতপাড়া জামে মসজিদের জমি রয়েছে। এ নিয়ে একাধিকবার শালিস-বৈঠক হলেও কোন সুরাহা মিলেনি।

এম.এম টি ষ্টেটের ব্যবস্থাপক সোহেল রানা বলেন, জিন্নাতপাড়া গ্রামের লোকজন দাবি করছে এখানে মসজিদের জমি আছে; কিন্তু একাধিক বার শালিস বসলেও তাঁরা সঠিক কোন ডকুমেন্ট দেখাতে পারেনি। সর্বশেষ থানাতেও বসা হয়েছিলো, সেখানেও তারা তাদের অভিযোগ প্রমাণ করতে পারেনি।

তিনি বলেন, এই জমি এম.এম টি ষ্টেটের ক্রয় করা। জমির আর.এস হাল রেকর্ড সম্পন্নসহ আমাদের নামে খতিয়ানভুক্ত রয়েছে। আমরা প্রতিবছর খাজনা পরিশোধ করে আসছি। আমাদের দখলে থাকা এই চা বাগান চা বোর্ডের অধীনে নিবন্ধিত। তারপরও কারও যদি কোন অভিযোগ থাকে সে ক্ষেত্রে বিদ্যমান আইন রয়েছে। আইন অনুযায়ী তারা পদক্ষেপ নিতে পারে।

এ ব্যাপারে জিন্নাতপাড়া গ্রামের আলম বলেন, আমরা সর্বশেষ থানায় বসেছিলাম। সেখানে সুরাহা হয়নি। পরবর্তীতে আবারও বসার সিদ্ধান্ত হয়। তবে কথা ছিলো- সুরাহা না হওয়া পর্যন্ত বাগানের বিরোধীয় অংশের চা পাতা কর্তন বন্ধ থাকবে। কিন্তু বাগান কর্তৃপক্ষ কথা রাখেনি, তাই গ্রামের লোকজন গিয়ে বাধা দিয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশ উভয়পক্ষকে আইন শৃঙ্খলার বিঘ্নতা না ঘটাতে পরামর্শ দেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী
  • ‘বিয়ের প্রলোভন’ সংক্রান্ত আইন নিয়ে হাইকোর্টের নতুন রুল
  • ৫ আগস্ট ঘিরে ঢাকায় কড়া নিরাপত্তা, বাড়ানো হয়েছে চেকপোস্ট
  • শেখ হাসিনার বক্তব্য ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা
  • বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন আজহারী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম