Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজাদপুরে স্কুলের শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২২ pm ০৬, জুলাই ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0
শাহজাদপুরে স্কুলের শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

শাহজাদপুরে স্কুলের শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ শাহজাদপুরে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্কুলের শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে । এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রবিবার শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন । এমনই ঘটনা ঘটেছে উপজেলার রূপবাটি ইউনিয়নের বিলকলমি গ্রামে।
মামলা এবং ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রূপবাটি ইউনিয়নের বিলকলমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফিরোজা বেগম নিজের বাড়ির টুকটাক কাজের জন্য অধিকাংশ সময় অবুজ শিক্ষার্থীদের বাড়িতে ডাকতেন । এই সুযোগে শিক্ষিকা ফিরোজা বেগমের আড়ালে তার স্বামী গ্রাম ডাক্তার রফিকুল ইসলাম নিজের মোবাইল ফোন থেকে শিক্ষার্থীদের এ্যাডাল্ট ভিডিও দেখাতেন এবং গায়ে আপত্তিকর ভাবে হাত দিতেন ।
এভাবে চলতে চলতেই গত ২৮ জুন উক্ত বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে কৌশলে বাড়িতে কাজ করানোর জন্য ডেকে নেয় অভিযুক্ত রফিকুল ইসলাম । এসময় বাড়িতে কেউ না থাকায় মুখে গামছা দিয়ে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে বলতে নিষেধ করে । বিষয়টি ঐ শিক্ষার্থী ভয়ে চেপে গেলেও পুনরায় রফিকুল গত শুক্রবার (৩ জুলাই) ঐ শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিলে ভুক্তভোগী শিক্ষার্থী আপত্তি করে ।
এসময় রফিকুল ইসলাম ঐ শিক্ষার্থীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় । ভীত সন্ত্রস্থ ঐ শিক্ষার্থী বাড়িতে গিয়ে সবকিছু বাবা মায়ের কাছে বলে দেয় । পরে শিক্ষার্থীর পরিবারের লোকজন প্রথমে গ্রাম প্রধানদের অবগত করে এবং পরবর্তীতে গত রবিবার রাতে শাহজাদপুর থানায় মামলা দায়ের করে।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান,  ৫ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছেন। পরবর্তীতে থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামী গ্রেফতার করতে অভিযান চলমান আছে।
Tags: অপরাধধর্ষণ মামলাধর্ষণের অভিযোগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে-র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত
  • প্রিয় দল হারলে মন ভালো রাখবেন কিভাবে?
  • ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে
  • বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
  • বাকৃবিতে নতুন একাডেমিক ইউনিট, ডিন অধ্যাপক বাহানুর রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম