Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে-র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৬ pm ০৬, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে-র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে-র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে- সিরাজগঞ্জে  জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ খ্রি. উদযাপন করা হয়েছে। এতে র‍্যালি প্রদর্শন, আলোচনা সভা,  সমবায়ীদের মাঝে ঋণের চেক ও বৃক্ষ বিতরণ করা হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, সিরাজগঞ্জের আয়োজনে, সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সন্মুখ হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।পরে র‍্যালিটি  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. এম. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা, চেক বিতরণ এবং বৃক্ষ বিতরণঅনুষ্ঠানে – প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাফিজুর রহমান, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান,  জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ শাহীনুর আলম প্রমুখ।
অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন (বিআরডিবি) সিরাজগঞ্জের উপপরিচালক মোঃ জিহাদ খান এবং পরিচালনা করেন, সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ জিয়াউর রহমান। আরও বক্তব্য রাখেন,  সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি সিরাজগঞ্জের সভাপতি মোঃ নূরুল হক। এসময় অনুষ্ঠানে বিভিন্ন  সমবায় সমিতির সদস্য, সমবায়ী, ঋণগ্রহীতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম জোরদারে পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে সরকারি বিভিন্ন কর্মসূচির সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে গাছের চারা এবং ঋণের চেক বিতরণ করা হয়।
Tags: জাতীয় পল্লী উন্নয়ন দিবসর‍্যালিসিরাজগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় নকলের অভিযোগে ৩ পরীক্ষার্থী বহিষ্কার
  • বিলাইছড়িতে পল্লী উন্নয়ন দিবস পালিত
  • জাতীয় পল্লী উন্নয়ন দিবসে গোপালপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা
  • ডিনস অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির কৃষি অনুষদের ১২ শিক্ষার্থী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম