Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

​কুমিল্লায় বাবার বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫২ pm ০২, জুলাই ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0
​কুমিল্লায় বাবার বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

​কুমিল্লায় বাবার বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

​মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. জলিল (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১ জুলাই) রাতে উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
​ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার (২ জুলাই) ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত সৎ পিতাকে গ্রেফতার করে।

​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ১ জুলাই রাত আনুমানিক সোয়া ৯টার দিকে ভুক্তভোগীর মা রাতের খাবার শেষে নিজের শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। মায়ের অজান্তেই শিশুটি পড়ার টেবিল থেকে উঠে ঘরের মধ্যবর্তী কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর, রাত সাড়ে ৯টার দিকে ঘরের ভেতর ধস্তাধস্তি ও অস্বাভাবিক নড়াচড়ার শব্দ পেয়ে মায়ের ঘুম ভেঙে যায়। তিনি দ্রুত মধ্যবর্তী কক্ষে গিয়ে দেখতে পান, অভিযুক্ত মো. জলিল (শিশুটির বর্তমান পিতা) শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করছে। মায়ের উপস্থিতিতে পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত ব্যক্তি পিছু হটে।

​পরবর্তীতে আজ (২ জুলাই) সকালে ভুক্তভোগী শিশুর মা বকুল আক্তার (৩৩) নিজে থানায় হাজির হয়ে একটি লিখিত এজাহার জমা দেন। থানা পুলিশ অভিযোগটিকে মামলা হিসেবে রুজু করে এবং দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত জলিলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। মামলা রুজু করার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামী মো. জলিলকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের জবানবন্দি ও অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। শিশুদের ওপর এমন যেকোনো ধরনের নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।”

Tags: ​কুমিল্লায় বাবার বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পাকিস্তানি শুনে ক্ষুধার্ত সহযাত্রীকে খাবার দিলেন না ভারতীয় লেখিকা
  • নেত্রকোনায় ফিসারির সব মাছ মরে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি
  • ফেসবুক লাইভে এসে এনসিপি নেতার পদত্যাগ
  • ববিকে ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতির দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম