Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানিকগঞ্জের সাটুরিয়ার আশ্রয়ণ প্রকল্পের ১৭ ঘরই তালাবদ্ধ

Bangla FM OnlinebyBangla FM Online
৮:১৩ pm ১৩, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
মানিকগঞ্জের সাটুরিয়ার আশ্রয়ণ প্রকল্পের ১৭ ঘরই তালাবদ্ধ

মানিকগঞ্জের সাটুরিয়ার আশ্রয়ণ প্রকল্পের ১৭ ঘরই তালাবদ্ধ

মুহ.মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ:

ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে সরকারের আশ্রয়ণ প্রকল্প। কিন্তু মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের খলিশাডহুরা এলাকায় সেই প্রকল্পের ১৭টি ঘরই বছরের পর বছর তালাবদ্ধ পড়ে আছে। বসবাস তো দূরের কথা, অযত্নে ঘরগুলোর চারপাশ জঙ্গলাকীর্ণ হয়ে পড়েছে, বারান্দায় জমেছে আবর্জনা।

অন্যদিকে একই এলাকার প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো এখনো একটি সরকারি ঘরের আশায় দিন গুনছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় খলিশাডহুরা এলাকায় ১৭টি ঘর নির্মাণ করা হয়। প্রতিটি ঘরে দুটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি টয়লেট রয়েছে। প্রতিটি ঘর নির্মাণে সরকারি ব্যয় হয় ১ লাখ ৭১ হাজার টাকা। নির্মাণ শেষে ঘরগুলো উপকারভোগীদের বুঝিয়ে দেওয়া হলেও বর্তমানে কোনো উপকারভোগী সেখানে বসবাস করছেন না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পের ১৭টি ঘরের প্রতিটিই তালাবদ্ধ। পুরো এলাকা আগাছা ও ঝোপঝাড়ে ঢেকে গেছে। কয়েকটি ঘরের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। বারান্দায় পড়ে আছে মাটি, গোবর, কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল। দেখভালের অভাবে সরকারি অর্থে নির্মিত ঘরগুলো ধীরে ধীরে পরিত্যক্ত স্থাপনায় পরিণত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, যথাযথ যাচাই-বাছাই ছাড়া দূরের এলাকার ব্যক্তিদের ঘর বরাদ্দ দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যাদের নামে ঘর বরাদ্দ হয়েছে, তাদের অধিকাংশই উপজেলার প্রায় ১২ থেকে ১৩ কিলোমিটার দূরের বালিয়াটি, হাজীপুর ও খলিলাবাদ গ্রামের বাসিন্দা। কর্মস্থল ও বসতভিটা ওই এলাকায় হওয়ায় তারা খলিশাডহুরায় এসে বসবাস করছেন না।

বরাদ্দ পাওয়া কয়েকজন ( নাম প্রকাশ না করার শর্তে) বলেন, তাদের জীবিকা ও ব্যবসা বালিয়াটি এলাকায়। প্রতিদিন এত দূর থেকে যাতায়াত করে এখানে বসবাস করা সম্ভব নয়। তাই ঘর বুঝে নিলেও সেখানে ওঠা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দার অভিযোগ, ভবিষ্যতে জমিসহ ঘর বিক্রির উদ্দেশ্যে অনেকেই বিভিন্নভাবে বরাদ্দ নিয়েছিলেন। তবে বিক্রি সম্ভব না হওয়ায় ঘরগুলো এখন ফেলে রাখা হয়েছে।

খলিশাডহুরা গ্রামের বাসিন্দা শাহানাজ বেগম (৪৫) বলেন, “মানুষ না থাকায় ঘরগুলোর বারান্দায় এলাকার লোকজন ট্রাক্টর, মাটি, গোবর ও ভুট্টার গাছ রেখে দিচ্ছে। অযত্নে ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে।” স্থানীয় ইউপি সদস্য মো. রমজান আলী বলেন, “এলাকায় অনেক প্রকৃত ভূমিহীন পরিবার রয়েছে। তাদের নামে ঘর বরাদ্দ দেওয়ার জন্য একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ” সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লা বলেন, “প্রকল্পটি পরিদর্শন করে দেখেছি, ১৭টি ঘরের সবগুলোই তালাবদ্ধ। সেখানে কোনো উপকারভোগী বসবাস করছেন না।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, “যারা বরাদ্দ পেয়েও ঘরে বসবাস করছেন না, তাদের নোটিশ দিয়ে কারণ জানতে চাওয়া হবে। যেহেতু তাদের নামে দলিল সম্পন্ন হয়েছে, তাই আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: মানিকগঞ্জের সাটুরিয়ার আশ্রয়ণ প্রকল্পের ১৭ ঘরই তালাবদ্ধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও, সড়ক অবরোধ
  • এক টাকায় শিক্ষা’র ১০ম বর্ষপূর্তি উদযাপন
  • শেরপুরে নলকুড়া ইউনিয়নের রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
  • নীলফামারীতে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর
  • জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম