Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অনেক দিন পর দেশে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৮ pm ০৩, জুলাই ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে দেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে মানুষ স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারছে। তাঁর দাবি, দীর্ঘদিন পর দেশে এ ধরনের মুক্ত পরিবেশ ফিরে এসেছে।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কৃত্রিমভাবে বিভাজনের চেষ্টা করা হলেও বাংলাদেশের মানুষ সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ থেকেছে। তাই কোনো অপচেষ্টার মাধ্যমে এ জাতিকে বিভক্ত করা সম্ভব নয়।

তিনি বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামে সব ধর্মের মানুষ একসঙ্গে অংশ নিয়েছে। দেশের গণতান্ত্রিক আন্দোলনে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব সম্প্রদায়ের মানুষ সমানভাবে অবদান রেখেছে। তাই দেশ গঠনের কাজেও সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, জনগণের ভোটাধিকার ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ চলছে। তিনি দাবি করেন, সরকারও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

আলোচনা সভায় ঢাকা মহানগর বিএনপি এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: বিএনপিরাজনীতিরিজভী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে ফিরেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাছির মোড়লের নেতৃত্বে মিছিল
  • আদাবরে ব্রাজিল জাপান ম্যাচ নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৪
  • গালি নয়, সুন্নাহর পথে জবাব: বাউফলে ছাগল বিতরণ অনুষ্ঠানে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
  • সদরপুর সরকারি হাসপাতালে আনসার সদস্যদের দায়িত্ব পালন শুরু
  • ভারতীয় ভিসা নিয়ে নতুন বার্তা, যা জানাল হাইকমিশন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম