Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে দুদকের প্রশিক্ষণ কর্মশালা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৪ pm ০৬, মে ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর ভূমিকা নিশ্চিত করতে দিনাজপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৬ মে) সকাল ১১টায় দিনাজপুর দুদক কার্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।

রংপুর বিভাগের দুদকের পরিচালক মোং নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। দিনাজপুর দুদক কার্যালয়ের উপপরিচালক আতাউর রহমান সরকারের তত্ত্বাবধানে আয়োজিত এ প্রশিক্ষণে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের পাশাপাশি উপজেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোং নুরুল ইসলাম বলেন, সমাজের সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, দুদক দেশের সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং যেখানেই অনিয়ম বা দুর্নীতি পাওয়া যাচ্ছে, সেখানেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর ও শুভ সংঘ গঠনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নৈতিকতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম তদারকি ও বাস্তবায়নে দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলো সক্রিয় ভূমিকা রাখছে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী জেলা ও উপজেলা পর্যায়ের সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পরে দুদকের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত ফটোসেশন অনুষ্ঠিত।

Tags: দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৫দুদক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামীকাল বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শ্রীমঙ্গল হাসপাতালে দুই ক্লিনার নিয়োগের সিদ্ধান্ত
  • টানা বৃষ্টিতে ফরিদপুরের চরভদ্রাসনে জনদুর্ভোগ
  • চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতাকে কুপিয়ে জখম
  • এক যুগেও অপসারণ হয়নি পরিত্যক্ত ভবন, আতঙ্কে দুই স্কুলের শিক্ষার্থী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম