Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্যের ১৯ বছর, আজও আলোচনায় ৯০ লাখের সেই শাড়ির স্মৃতি

Nuri JahanbyNuri Jahan
১:১৯ pm ২১, এপ্রিল ২০২৬
in বিনোদন
A A
0

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন তাদের ১৯তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন।

২০০৭ সালের ২০ এপ্রিল এই তারকা দম্পতির বিয়ের মাধ্যমে শুরু হয় তাদের দাম্পত্য জীবন, যা তখন বলিউডের অন্যতম আলোচিত ও জাঁকজমকপূর্ণ বিয়ে হিসেবে পরিচিতি পায়।

বিয়ের সময় ঐশ্বরিয়ার রাজকীয় সাজ ও আভিজাত্যপূর্ণ গয়না আজও ভক্তদের মনে দাগ কেটে আছে। ডিজাইনার নীতা লুল্লার তৈরি বিয়ের শাড়ি এবং বিপুল মূল্যের গহনা, সব মিলিয়ে সেই ব্রাইডাল লুক বলিউড ফ্যাশনের একটি আইকনিক মুহূর্ত হিসেবে বিবেচিত হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডিজাইনার নীতা লুল্লার তৈরি করেছিলেন ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি। এটির মূল্য ছিল তৎকালীন বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ লাখ টাকা।

এছাড়া হীরা আর সোনার ভারী গয়নার সাথে জয়া-অমিতাভের দেওয়া কয়েক কোটি টাকার মঙ্গলসূত্র, সব মিলিয়ে ঐশ্বরিয়ার সেই ব্রাইডাল লুক আজও বলিউডের আইকনিক ফ্যাশন হয়ে আছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০৬ সালে ‘উমরাও জান’ সিনেমার সেট থেকে শুরু হওয়া সম্পর্ক পরবর্তীতে আরও গভীর হয় এবং নিউইয়র্কে অভিষেক বচ্চনের প্রস্তাবের মাধ্যমে তা পরিণয়ে রূপ নেয়।

২০১১ সালে তাদের কন্যা আরাধ্যা বচ্চনের জন্মের পর দম্পতির পারিবারিক জীবন আরও কেন্দ্রীয় গুরুত্ব পায়।

বিচ্ছেদের নানা গুঞ্জন সময়ে সময় শোনা গেলেও, বারবার জনসমক্ষে একসঙ্গে উপস্থিত হয়ে সেই জল্পনাকে নাকচ করে দিয়েছেন তারা।

১৯তম বিবাহবার্ষিকীতে ভক্তরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে স্মরণ করেছেন তাদের দীর্ঘ ও আলোচিত পথচলা।

Tags: অভিষেক বচ্চনঐশ্বরিয়া রাই বচ্চনবলিউডবিবাহবার্ষিকীবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত
  • খাল পুনঃখনন শেষে টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরতে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও
  • ঢাকা কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
  • জবি সংঘর্ষের পর ন্যাশনাল মেডিকেলে ধাওয়া-পাল্টা ধাওয়া
  • হাসিনাকে রক্ষায় গোপন সভা করা ববি শিক্ষকদের দুবছরেও বিচার হয়নি 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম