Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফের পরিবর্তন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়

Saimum SajidbySaimum Sajid
৫:১৩ pm ০৪, জানুয়ারী ২০২৬
in Lead News
A A
0

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি সকালের পরিবর্তে বিকেলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার পরিবর্তে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে ২ জানুয়ারির নির্ধারিত পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়। পরবর্তীতে পরীক্ষার্থীদের সুবিধা ও প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে পরীক্ষার সময় সকাল থেকে বিকেলে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়ে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন প্রার্থী।

Tags: প্রধানমন্ত্রী খালেদা জিয়াপ্রাথমিক শিক্ষা অধিদপ্তররাষ্ট্রীয় শোকসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজদিখানে তিন ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা
  • নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ফুড প্যাক বিতরণ
  • সাংবাদিক মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • পাইকগাছায় স্বাস্থ্য খাতে নতুন নেতৃত্ব: ডা. আহসানারা দায়িত্ব গ্রহণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম