ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির ঐতিহ্যবাহী সংগঠন সিটি ক্লাব ও পাঠাগারের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তঃ ক্লাব ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার, রাত ৭টা ৩০ মিনিটের সময় সংগঠনের নিজেস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি ক্লাব ও পাঠাগারের উপদেষ্টা জনাব মুঃ শহিদুজ্জামান অশ্রু।
এ সময় সিটি ক্লাব ও পাঠাগারের সভাপতি গৌতম সরকার বাবু এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক মশিউর রহমান ফরহাদ, সাবেক সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকির গাজী, দপ্তর সম্পাদক এস.এম. মাসুদ পারভেজ, ক্রীড়া সম্পাদক মোঃ মিলন হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সেকান্দার হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উদয় শংকর দাস, কার্য নির্বাহী সদস্য – মোঃ সাইফুল ইসলাম, মোঃ মাহাবুবুর রহমান মামুন, মোঃ সাঈদ হোসেন সহ সিটি ক্লাবের প্রাথমিক, সাধারণ ও আজীবন সদস্যরা।
প্রধান অতিথি তার বক্তব্যে সিটি ক্লাব ও পাঠাগারের ৪১ বছরের পথচলার ইতিহাস, ঐতিহ্য ও ক্রীড়া অঙ্গনে ক্লাবের ভূমিকা তুলে ধরেন। এবং ক্লাবের সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন পূর্বে আমাদের ক্লাবের ঝালকাঠি জেলায় ক্রীড়া অঙ্গনে অনেক ভূমিকা ছিল ভবিষ্যতেও যেন এর ধারা অব্যাহত থাকে।
অনুষ্ঠানের সঞ্জালনা করেন উদয় শংকর দাস। এবং ক্রীড়া সম্পাদক মোঃ মিলন হাওলাদার এর পরিচালনায় ৬টি ক্যাটাগরিতে আন্তঃ ক্লাব ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।

