Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বড় মেয়ের হবু বরের সঙ্গে পালালেন ৩ সন্তানের জননী

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৩ pm ০২, মে ২০২৬
in Lead News, সোশ্যাল মিডিয়া
A A
0

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিজের বড় মেয়ের জন্য পছন্দ করা হবু জামাতার সঙ্গে তিন সন্তানের জননী এক গৃহবধূর পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার চর-ত্রিবেণী গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে, যা বর্তমানে পুরো এলাকায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পলাতক গৃহবধূর নাম রিমি খাতুন (৩৫)। প্রায় ১৭ বছর আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রিমির সঙ্গে শৈলকুপার রাশেদ আলীর (৩৮) বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের তিন সন্তান রয়েছে। স্বামী রাশেদ আলী জীবিকার প্রয়োজনে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন।

অভিযোগ অনুযায়ী, বছরখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পার্বতীপুর এলাকার মামুন হোসেন (২৪) নামের এক যুবকের সঙ্গে রিমির পরিচয় হয়। মামুন নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে রিমির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন।

পরিবারের দাবি, রিমি নিজেই তাঁর বড় মেয়ের বিয়ের জন্য মামুনকে পছন্দ করেছিলেন। কিন্তু মা ও হবু জামাতার অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখে মেয়েটি এই বিয়েতে অসম্মতি জানায়। এ নিয়ে পরিবারে অশান্তি চরমে পৌঁছালে একপর্যায়ে বড় মেয়েটি আত্মহননের পথ বেছে নেয় বলে অভিযোগ ওঠে। কিন্তু মেয়ের এমন করুণ মৃত্যুর পরও রিমি ও মামুনের অনৈতিক সম্পর্ক অব্যাহত ছিল।

গত ২৮ এপ্রিল স্বামী বাড়িতে না থাকার সুযোগে রিমি খাতুন তাঁর ছোট দুই সন্তানকে সঙ্গে নিয়ে মামুনের সঙ্গে ঘর ছাড়েন। স্বামী রাশেদ আলী অনেক বুঝিয়েও স্ত্রীকে ফেরাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ গৃহবধূ ও শিশুদের অবস্থান শনাক্ত এবং তাঁদের উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Tags: কুষ্টিয়ার কুমারখালীবাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অগাস্টিনা চাকমার বক্তব্যকে ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা, বান্দরবানে সম্প্রীতি জোটের তীব্র নিন্দা
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে আবার যুদ্ধ আশঙ্কা: ইরানের সশস্ত্র বাহিনী
  • জামালপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ব্যাক্তির পরিচয় সনাক্ত
  • রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো শতবর্ষের ঐতিহ্যবাহী হরিপূজা
  • বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম