Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো শতবর্ষের ঐতিহ্যবাহী হরিপূজা

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৭ pm ০২, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী হরিতলা মন্দিরে অনুষ্ঠিত হলো শতবর্ষের পুরনো হরিপূজা। এবার ছিল এই পূজার ১৪৮তম আয়োজন। প্রতি বছরের মতো এবারও ১৮ই বৈশাখ এই পূজা উদযাপিত হয়।

শুক্রবার দুপুর থেকে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভক্তরা অঞ্জলি প্রদান করেন এবং প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর পদাবলি কীর্তন। ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো হরিতলা এলাকা।

জানা যায়, রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় অবস্থিত হরিতলা মন্দির শহরের প্রাচীন মন্দিরগুলোর মধ্যে অন্যতম। এই মন্দিরে প্রতি বছর হরিপূজা অনুষ্ঠিত হয় বলে মন্দিরটি হরিতলা মন্দির নামে পরিচিতি লাভ করেছে। এই পূজার নাম অনুসারে পুরো এলাকাটিও হরিতলা নামে পরিচিত হয়ে ওঠে। দীর্ঘ দেড়শ বছরেরও বেশি সময় ধরে এই পূজা একটানা পালিত হয়ে আসছে — যা এই অঞ্চলের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য নিদর্শন।

হরিতলা এলাকার বাসিন্দা ও আইনজীবী অভিজিৎ সোম অভি বলেন, “এই হরিপূজা আমাদের এলাকার শতবর্ষের ঐতিহ্যবাহী পূজা। প্রতি বছর ১৮ই বৈশাখ এই পূজা অনুষ্ঠিত হয়। এবার ছিল ১৪৮তম পূজা। ছোটবেলা থেকেই দেখে আসছি এই পূজা। এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের এলাকার পরিচয়, আমাদের শিকড়ের সঙ্গে বাঁধনের উৎসব।

প্রতি বছরের মতো এবারও এই পূজাকে কেন্দ্র করে হরিতলা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দূরদূরান্ত থেকে ভক্তরা এসে পূজায় অংশ নেন এবং প্রসাদ গ্রহণ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অগাস্টিনা চাকমার বক্তব্যকে ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা, বান্দরবানে সম্প্রীতি জোটের তীব্র নিন্দা
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে আবার যুদ্ধ আশঙ্কা: ইরানের সশস্ত্র বাহিনী
  • জামালপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ব্যাক্তির পরিচয় সনাক্ত
  • রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো শতবর্ষের ঐতিহ্যবাহী হরিপূজা
  • বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম