Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডামুড্যায় এসএসসি কেন্দ্রে পুরোনো প্রশ্নে পরীক্ষা, দুইজন অব্যাহতি

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৫ pm ০২, মে ২০২৬
in সারাদেশ
A A
0

জাবেদ শেখ, জেলা প্রতিনিধি শরীয়তপুর:

শরীয়তপুরের ডামুড্যায় এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বে থাকা কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে জানান। তিনি বলেন, আইসিটি পরীক্ষার পর সহপাঠীদের সঙ্গে প্রশ্ন মেলাতে গিয়ে দেখেন তার প্রশ্ন আলাদা। পরে শিক্ষকদের জানালে যাচাই করে দেখা যায়, তাকে ২০২৫ সালের পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে, যদিও তিনি ২০২৬ সালের নতুন সিলেবাসের শিক্ষার্থী।

এ ঘটনায় ওমর ফারুক মানসিকভাবে চাপে পড়েছে বলে জানা গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাস বলেন, বিষয়টি জানার পর ইউএনওর কাছে অভিযোগ দেওয়া হয়েছে এবং তার দেওয়া উত্তরপত্র মূল্যায়নের অনুরোধ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আইয়ূবী জানান, অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে পাওয়া গেছে। তাই কেন্দ্র সচিব মো. আবদুল মজিদ খান ও ট্যাগ অফিসার জাহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয় এবং ৩০ এপ্রিল আইসিটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অগাস্টিনা চাকমার বক্তব্যকে ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা, বান্দরবানে সম্প্রীতি জোটের তীব্র নিন্দা
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে আবার যুদ্ধ আশঙ্কা: ইরানের সশস্ত্র বাহিনী
  • জামালপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ব্যাক্তির পরিচয় সনাক্ত
  • রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো শতবর্ষের ঐতিহ্যবাহী হরিপূজা
  • বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম