Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানিকগঞ্জের সিংগাইরে কবরস্থান থেকে লাশের মাথার খুলি চুরির অভিযোগ

Bangla FMbyBangla FM
৪:৫৯ pm ০৮, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

মুহ.মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইরে একটি কবরস্থানে কবর খুঁড়ে ৫টি লাশের মাথার খুলি চুরির অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার দিবাগত রাতের আধাঁরে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনি কবরস্থানে।
শনিবার (৮ ফেব্রুয়ারী) ভোরে লাশ চুরির খবর এলাকায় ছড়িয়ে পড়লে কবরস্থানে দাফনকৃত ব্যক্তিদের স্বজনরা ও স্থানীয় লোকজন মূহুর্তের মধ্যে কবরস্থানে ছুটে আসে। এ সময় চুরি হওয়া লাশগুলোর স্বজনরা কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে।


সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হাতনি কবরস্থানে ৫/৬টি কবর খোঁড়া অবস্থায় আছে। এরমধ্যে হাতনী গ্রামের আওলাদ হোসেনের মেয়ের লাশের হাড়-গোড় একটি কবরে থাকলেও মাথার খুলি পাওয়া যায়নি। কবরগুলো খুড়ে আবার মাটি দিয়ে ঢেকে রেখে গেছে। এক কবরে প্রায় ৪-৫ টি কাফনের কাপড় ও হাড়-গোড় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এই লাশগুলো চুরি হয়েছে।
স্থানীয় আওলাদ হোসেন জানান, তার মেয়ে ২ মাস আগে মারা যান। মারা যাওয়ার পরে হাতনী কবরস্থানে তাকে দাফন করা হয়। মাত্র ১২ বছর বয়সের মেয়ে কারো ক্ষতি করেনি। আজ ভোরে খবর পাই কবরস্থান থেকে লাশ চুরি হয়েছে ছুটে এসে দেখতে পাই আমার মেয়ের কবর খোঁড়া। ভেতরেই কাফনের কাপড়, শরীরের অংশ পড়ে আছে। মাথা চোরেরা নিয়ে গেছে।


নবিনুর ইসলাম নামের আরেকজন বলেন, আমার বাবা ৭ মাস আগে মারা গেলে এই কবরস্থানে তাকে দাফন করা হয়। শনিবার সকালে লাশ চুরির খবর পেয়ে এখানে এসে দেখি আমার বাবার কবরের বাঁশ উপরে রেখে মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে। কবরের ভিতরে আমার বাবার লাশও হয় তো নেই।
হাতনী কবরস্থান কমিটির সভাপতি আবু সাঈদ বলেন, আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে কবর জিয়ারত ও দেখাশুনা করতে আসি। শনিবার কবরস্থানে ঢুকতেই দেখি ১টি কবর খোঁড়া। আশপাশে তাকিয়ে দেখি একে একে আরো কবরের মাটি, বাশ এলোমেলো। তখনই আমি এলাকাবাসীকে খবর দেই। এই চুরি এলাকায় আতঙ্ক তৈরী হয়েছে।


এ ঘটনায় শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ রণজিৎ সাহা বলেন, বিষয়টি জানার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাপ্রেরক
মুহ.মিজানুর রহমান বাদল
মোবাইল-০১৭১৫-১৫৩৯৬৫
তাং-৮/২/২০২৫ ইং 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চল্লিশের পর নতুন প্রেমে সফল হতে যা জানা প্রয়োজন
  • নতুন রেকর্ড গড়লেন পরীমনি
  • ফ্রান্সের নতুন কোচের দায়িত্বে জিনেদিন জিদান
  • শ্রীমঙ্গলে ১৬ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
  • আবারও ককটেল বিস্ফোরণে কাঁপল জাজিরার বিলাসপুর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম