Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৮ pm ২৮, জুলাই ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0
গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

দেশে চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলার পাশাপাশি একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে। জবাবে সংকট মোকাবিলায় সম্ভাব্য সহায়তার আশ্বাস দিয়েছেন আনোয়ার ইব্রাহিম।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) বিকল হয়ে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে দেশের শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে দৈনিক প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ করা যাচ্ছে প্রায় ২ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট।

প্রতিমন্ত্রী জানান, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার উপদেষ্টা মাহদী আমিনের মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে একটি চিঠি পাঠান। একই দিনে বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথোপকথন হয়। ওই আলোচনায় বাংলাদেশে সৃষ্ট জ্বালানি সংকটের বিষয়টি তুলে ধরে সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। এ সময় আনোয়ার ইব্রাহিম দ্রুত বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবে বলে আশ্বাস দেন।

তিনি আরও বলেন, সংকট কাটিয়ে উঠতে জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা এবং আরপিজিসিএল সার্বক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির সঙ্গে সমন্বয় করে কাজ করছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞরাও কারিগরি সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে এক্সেলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট আজিজ কাসিমের সঙ্গেও তার আলোচনা হয়েছে বলে জানান তিনি।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, তাৎক্ষণিক সংকট মোকাবিলার পাশাপাশি মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনাও সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।

Tags: গ্যাসতারেক রহমানপ্রধানমন্ত্রীমালয়েশিয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লাউয়াছড়ায় চিকিৎসাধীন ১৭ ফুটের অজগর
  • হামের উপসর্গে মৃত্যু ৩, আক্রান্ত ৯ শতাধিক
  • রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন নাকচ করলেন মির্জা ফখরুল
  • কোক স্টুডিও বাংলার ‘পাতার বাঁশরি’ মানুষের হৃদয় ছুঁয়ে গেছে
  • গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম