Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তানোরে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

Tanazzina TaniabyTanazzina Tania
১১:১৮ am ০৭, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর তানোরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা উভয় বাড়ির পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তানোর উপজেলার সীমান্ত এলাকার মালশিরা গ্রামের আবিদা জুয়েলার্সের মালিক মোয়াজ্জেম সোনারের (৪০) বাড়ি ও পাশের বাড়িতে ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে মোয়াজ্জেম সোনার ও তার স্ত্রীকে ওড়না দিয়ে বেঁধে রাখে। পরে ঘরে থাকা কাঠের আলমারি ভেঙে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন ও নগদ আড়াই লাখ টাকা লুট করে।
এর তিন ঘণ্টা পর একই কায়দায় পাশের বেলাল উদ্দিনের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা পরিবারের সদস্যদের বেঁধে রাখে এবং ঘরে থাকা কাঠের আলমারি, স্টিলের শোকেজ ও বাক্স ভেঙে সাড়ে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার, ৩টি মোবাইল ফোন ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট করে।
ভুক্তভোগীরা জানান, ডাকাতরা আন্ডারওয়ার, লুঙ্গী (কাঁছা দেওয়া অবস্থায়) ও হাফপ্যান্ট পরেছিল এবং স্থানীয় ভাষায় কথা বলেছে। তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে। ঘরে প্রবেশের পর ডাকাতরা ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে উভয় পরিবারের সদস্যদের ব্যাপকভাবে মারধর করেছে।
পুলিশের সহকারী সুপার মির্জা আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম জানান, উভয় ডাকাতির ঘটনায় একটি টিম গঠন করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারের ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান শুরু করা হয়েছে এবং আশা করা হচ্ছে দ্রুত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
Tags: দুর্ধর্ষ ডাকাতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ, সরবরাহকারী সংস্থার কার্যক্রম স্থগিত
  • নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজস্থলীতে শ্মশানের জঙ্গল থেকে উদ্ধার হওয়া সেই নবজাতক এখন ‘ছোটমণি নিবাসে’
  • শান্তিগঞ্জে ইক্বরা আইডিয়াল দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • নোয়াখালীতে জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম