Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ, সরবরাহকারী সংস্থার কার্যক্রম স্থগিত

Bangla FMbyBangla FM
৯:০১ pm ২৬, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

নিজস্ব প্রতিবেদক,  চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে অন্তত ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে পাঁচজন গুরুতর অসুস্থ হয়ে পড়লেও বর্তমানে তারা সবাই সুস্থ আছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার চককীত্তি ইউনিয়নের চাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেফতাহুদ্দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের স্কুল ফিডিং প্রকল্পের আওতায় সেদ্ধ ডিম ও পাউরুটি খেতে দেওয়া হয়। খাবার গ্রহণের কিছুক্ষণের মধ্যেই পাঁচজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এছাড়া আরও ২৫ জন শিক্ষার্থী পেটে ব্যথা ও অস্বস্তিবোধের কথা জানায়। তাৎক্ষণিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান অসুস্থ শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। তিনি জানান, শিক্ষার্থীরা বর্তমানে সুস্থ রয়েছে। তিনি আরও জানান, জেলার ২৪০টি বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় খাবার সরবরাহ করে বেসরকারি সংস্থা ‘গ্রাম উন্নয়ন কর্ম (গাক)’। এ ঘটনায় সংস্থাটির কাছে ঘটনার ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, সরবরাহকৃত খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ওই সংস্থার মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে খাবার সরবরাহ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শঙ্করবাটি-১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই সংস্থার সরবরাহকৃত খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছিল। পরপর দুটি ঘটনায় শিশুদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে অভিভাবক ও স্থানীয় মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

Tags: শিক্ষার্থী অসুস্থশিবগঞ্জসরবরাহকারী সংস্থা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইল মির্জাপুরে মা ও শিশু ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের গুঞ্জন, তদন্তের দাবি
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • এক মাসেই বদলের ছাপ: বরিশাল নগর উন্নয়নে প্রশাসকের গতিশীলতা
  • শ্রীমঙ্গল বিজিবির জোরদার অভিযানে অবৈধ মালামাল জব্দ
  • চরভদ্রাসনে যুবক কে কুপিয়ে বিচ্ছিন্ন করছে প্রতিপক্ষরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম