Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শান্তিগঞ্জে ইক্বরা আইডিয়াল দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৮:৪৮ pm ২৬, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0
জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ইক্বরা আইডিয়াল দাখিল মাদ্রাসার আয়োজনে প্রথম অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দপুরস্থ মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ প্রেসক্লাব ও দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে এবং আক্তাপাড়া (মিনাবাজার) আলহেরা অ্যাকাডেমির প্রিন্সিপাল দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি। প্রধান বক্তা ছিলেন সিলেট জজকোর্টের সহকারী প্রসিকিউটর অ্যাডভোকেট ইয়াসিন খাঁন।
বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান হাফেজ আবু খালেদ, নুরুল্লাহপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল হাকিম এবং মাদ্রাসার পরিচালক কাজি নুরুল হক।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পরিবার থেকেই সঠিক দিকনির্দেশনা দিতে হবে।
তারা আরও বলেন, ইক্বরা আইডিয়াল দাখিল মাদ্রাসাকে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের পাশাপাশি ভবিষ্যতে কামিল (স্নাতকোত্তর) পর্যায়ে উন্নীত করতে হলে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহিউদ্দীন। এছাড়া  আরও বক্তব্য দেন সাংবাদিক জামিউল ইসলাম তুরান ও অভিভাবক শেলি বেগম। শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম আল মাদানি।
এসময় উস্তার আলী, রিহান উদ্দীন, মঈনউদ্দীন, মুজিবুর রহমান, মখদ্দুস আলী, মখলিছ মিয়া, নুরুল হোসেনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইল মির্জাপুরে মা ও শিশু ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের গুঞ্জন, তদন্তের দাবি
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • এক মাসেই বদলের ছাপ: বরিশাল নগর উন্নয়নে প্রশাসকের গতিশীলতা
  • শ্রীমঙ্গল বিজিবির জোরদার অভিযানে অবৈধ মালামাল জব্দ
  • চরভদ্রাসনে যুবক কে কুপিয়ে বিচ্ছিন্ন করছে প্রতিপক্ষরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম