চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে নাজমুল হোসেন (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রুদ্রনগর মাঠে জমিতে চাষ করার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
দামুড়হুদা রুদ্রনগর গ্রামের জসীম উদ্দীনের ছেলে নাজমুল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের মাঠে পাওয়ারটিলার দিয়ে জমি চাষ করছিলেন নাজমুল। এ সময় হঠাৎ বজ্রপাত আক্রান্ত হলে ঘটনাস্থলেই মারা যান।
দামুড়হুদা মডেল থানার (ওসি) মেজবাহ উদ্দিন জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

