Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজস্থলীতে শ্মশানের জঙ্গল থেকে উদ্ধার হওয়া সেই নবজাতক এখন ‘ছোটমণি নিবাসে’

Bangla FMbyBangla FM
৮:৫৩ pm ২৬, এপ্রিল ২০২৬
in Lead News
A A
0

নিজস্ব প্রতিবেদক, রাজস্থলী

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের একটি শ্মশান এলাকার জঙ্গল থেকে উদ্ধার হওয়া ফুটফুটে সেই কন্যাশিশুকে অবশেষে চট্টগ্রাম শহরস্থ সরকারি ‘ছোটমণি নিবাসে’ হস্তান্তর করা হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটিকে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম ছোটমণি নিবাসের প্রতিনিধিদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এর আগে শিশুটিকে এক নজর দেখতে ও তার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিজা চাকমা। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে নতুন কাপড় ও প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করা হয়।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল রাত ১১টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগলখাইয়া এলাকার একটি শ্মশান সংলগ্ন জঙ্গলে নবজাতকটিকে কান্নারত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এক গৃহবধূ, যার নাম সন্ধ্যা। রাতের অন্ধকারে খালি গায়ে পাতলা কাঁথায় মোড়ানো শিশুটিকে উদ্ধারের পর দ্রুত স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। তাৎক্ষণিক সাড়া দিয়ে উপজেলা প্রশাসন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিজা চাকমা বলেন, “আমাদের শিশু কল্যাণ বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, শিশুটির সুনিশ্চিত ও নিরাপদ ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে চট্টগ্রামের ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে আমরা তাকে তাদের জিম্মায় হস্তান্তর করেছি।”

অজ্ঞাত পরিচয় শিশুটিকে কেন্দ্র করে পুরো এলাকায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এখন সবার প্রত্যাশা, নিরাপদ পরিবেশে শিশুটি বড় হয়ে উঠবে।

Tags: ছোটমণি নিবাসবিশেষ নিউজরাজস্থলী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইল মির্জাপুরে মা ও শিশু ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের গুঞ্জন, তদন্তের দাবি
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • এক মাসেই বদলের ছাপ: বরিশাল নগর উন্নয়নে প্রশাসকের গতিশীলতা
  • শ্রীমঙ্গল বিজিবির জোরদার অভিযানে অবৈধ মালামাল জব্দ
  • চরভদ্রাসনে যুবক কে কুপিয়ে বিচ্ছিন্ন করছে প্রতিপক্ষরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম