মোঃ ইয়ামিন সরকার ,নবাবগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি
নারীদের নেতৃত্ব দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় দাউদপুর সিসিডিবি অফিসের কনফারেন্স রুমে সিসিডিবি সংস্থার ‘সমান আওয়াজ’ প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কোডি ইনস্টিটিউট অব সেন্ট ফ্রান্সিস, জেভিয়ার ইউনিভার্সিটি এবং গ্লোবাল কানাডার সহযোগিতায় কর্মশালায় সিসিডিবি সংস্থার ‘সমান আওয়াজ’ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মারিয়া সরকারের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ ‘সমান আওয়াজ’ প্রকল্পের এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন, প্রথম আলোর সাংবাদিক নুরে আলম সিদ্দিকী সহ নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ২৫ জন নারী নেত্রী, কমিউনিটি প্রতিনিধি ও সমাজকর্মী অংশগ্রহণ করেন।

