Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার : সয়দাবাদ রেলস্টেশন সংলগ্ন ড্রেনে রহস্যজনক মৃত্যু

Bangla FMbyBangla FM
৯:৩০ am ১৪, জুলাই ২০২৫
in বাংলাদেশ
A A
0

মো:দিল,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ সদর থানাধীন সয়দাবাদ রেলস্টেশন সংলগ্ন হাইওয়ে রাস্তার পাশের ড্রেন থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির (বয়স আনুমানিক ৩৫ বছর) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৪ জুলাই) সকাল ১১ টার দিকে স্থানীয় পথচারীরা ড্রেনের মধ্যে মৃতদেহটি দেখতে পেয়ে দ্রুত সিরাজগঞ্জ সদর থানায় সংবাদ দেয়। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানার এসআই মোঃ শফিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, অজ্ঞাতনামা ব্যক্তির শরীরে বাহ্যিক আঘাতের চিহ্ন থাকলেও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা কেউ বা কারা তাকে হত্যা করে ড্রেনের মধ্যে ফেলে রেখে যায়।

ঘটনাস্থলে উপস্থিত তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শফিউল ইসলাম বলেন,

স্থানীয়দের দেয়া খবরে দ্রুত ঘটনাস্থলে এসে আমরা মৃতদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করছি। মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব হবে। বর্তমানে মৃতদেহটি অজ্ঞাত এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি কিংবা কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ঘটনার ফলে এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Tags: দুর্ঘটনামরদেহ উদ্ধাররহস্যজনক মৃত্যু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নলছিটিতে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান
  • সিলেটে মৌসুমের প্রথম বৃষ্টি, চা বাগানগুলোতে ফিরে এলো সবুজের সমারোহ
  • গ্যাসের চুলা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
  • সাভারে আর্মি ক্যাম্পের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজন আটক
  • সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম