Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এফ-১৬ বিধ্বস্ত, পাইলট নিহত

Bangla FMbyBangla FM
১১:২৯ am ২৯, জুন ২০২৫
in বিশ্ব
A A
0
Oplus_16908288

Oplus_16908288

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় ইউক্রেন একটি এফ-১৬ যুদ্ধবিমান এবং এটির পাইলটকে হারিয়েছে।

রোববার (২৯ জুন) টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, সাতটি আকাশ লক্ষ্যবস্তুতে গুলি চালানোর পর বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং তাৎক্ষণিক ভূমিতে পড়ে যায়।

বিবৃতিতে উল্লেখ করএ হয়, ‘শত্রুর বিশাল আক্রমণ প্রতিহত করার সময় প্রথম শ্রেণীর একজন পাইলট, লেফটেন্যান্ট কর্নেল মাকসিম উস্তিমেনকো একটি এফ-১৬ বিমানে মারা যান। তিনি ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেছিলেন।’

একটি পৃথক বিবৃতিতে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ৫৩৭টি ‘প্রজেক্টাইল’ নিক্ষেপ করেছে, যার মধ্যে রয়েছে শাহেদ ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেন দাবি করেছে, তারা এর মধ্যে ৪৭৫টি প্রতিহত করেছে।

কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট সংবাদপত্রের মতে, দক্ষিণ মাইকোলাইভ, দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া এবং পশ্চিম লভিভসহ দেশজুড়ে একাধিক এলাকায় বিস্ফোরণ এবং হামলার শব্দ শোনা গেছে।

মধ্য ইউক্রেনের চেরকাসি অঞ্চলের গভর্নর ইহোর তাবুরেটস বলেছেন, হামলায় কমপক্ষে ৬ জন আহত হয়েছেন এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, হামলায় তিনটি বহুতল ভবন এবং একটি কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তারা বলছেন, দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চল মাইকোলাইভ এবং মধ্য ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে শিল্প স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ পুড়ে যাওয়া দেয়াল এবং ভাঙা জানালাসহ বহুতল আবাসিক ভবনের ছবি প্রকাশ করেছে এবং উদ্ধারকারীরা লোকজনকে সরিয়ে নিচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী কুরস্ক ও রোস্তভ সীমান্তবর্তী অঞ্চলে এবং ইউক্রেনের সংযুক্ত ক্রিমিয়ান উপদ্বীপে তিনটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।

Tags: ড্রোন হামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তাহিরপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান রেবা আক্তার
  • জামালপুর জেলা গোয়েন্দা শাখার ইফতার মাহফিল
  • আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
  • নরসিংদীর সমাজসেবা উপপরিচালকের বদলি, দায়িত্বে নঈম জাহাঙ্গীর
  • সৈয়দপুরে টিসিবির মসুর ডাল জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম