Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

“এক ব্যক্তির হাতে ক্ষমতা থাকলে ফ্যাসিবাদ জন্ম নেয়” : ঐকমত্য কমিশনের বৈঠকে ব্যারিস্টার ফুয়াদ

Bangla FMbyBangla FM
১০:০৩ am ২৯, জুন ২০২৫
in রাজনীতি
A A
0


গত ১৬ বছরের শাসন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, কীভাবে এক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত থাকার ফলে ফ্যাসিবাদ জন্ম নিতে পারে—এমন মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

রোববার (২৯ জুন) ঐকমত্য কমিশনের এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “যদি আমরা এখান থেকে শিক্ষা না নিই এবং জুলাইকে যথাযথভাবে স্মরণে না রাখি, তাহলে একই ভুল আবার ঘটবে, একই ঘাটে আবারও আমাদের পতন হবে। আবারও গণঅভ্যুত্থানের জন্য মানুষকে রাস্তায় নামতে হবে।”

তিনি বলেন, “জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য প্রয়োজন। দলগুলো যত দেরিতে একমত হবে, ততই দেরি হবে এই ঐতিহাসিক সনদটি বাস্তবায়নে।”

ঐ বৈঠকে এবি পার্টির প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক। তিনি বলেন, “গত ১৬ বছরে এক ব্যক্তির হাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষমতা থাকায় রাষ্ট্রব্যবস্থা দলকেন্দ্রিক হয়ে পড়ে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা নিয়োগ ব্যবস্থায় এনসিসির পরিবর্তে একটি বহুপক্ষীয় নিয়োগ কমিটি চেয়েছি—যেখানে কারো একক কর্তৃত্ব থাকবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে ২-৩টি বাদে প্রায় সবাই এ প্রস্তাবের পক্ষে।”

তিনি আরও জানান, ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে আবারও ভাবতে বলেছে।

এবি পার্টির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহকারী দপ্তর সম্পাদক সরন চৌধুরী এবং কক্সবাজার জেলার যুগ্ম সদস্য সচিব সারোয়ার সাঈদ।

Tags: এবি পার্টিঐকমত্য কমিশনব্যারিস্টার ফুয়াদরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম