Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার

Bangla FMbyBangla FM
১২:০৯ pm ২২, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম কোহিনুর বেগম (৬০)। তিনি উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকবর হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন দুপুর আড়াইটার দিকে কোহিনুর বেগম উপজেলার বরাকোঠা ইউনিয়নের কালির বাজার এলাকায় সন্ধ্যা নদীতে গোসল করতে নামেন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরে নদীর পাড়ে তার কাপড়চোপড় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন।

পরদিন ২২ জুন (রোববার) দুপুর ১২টার দিকে নদীর কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিবারের সদস্যরা মরদেহটি কোহিনুর বেগমের বলে শনাক্ত করেন।

নিহতের স্বামী আকবর হোসেন জানান, কোহিনুর বেগম দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। হয়তো ওই অসুস্থতার কারণে নদীতে গোসল করার সময় দুর্ঘটনা ঘটেছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, “লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঘটনার পর নারিকেলি গ্রাম ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tags: দুর্ঘটনালাশ উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় সরকারি বই বিক্রির চেষ্টা, অফিস সহকারী ধরা পড়লেন
  • টাঙ্গাইল সদর হাসপাতালে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
  • ঢাকা-টাঙ্গাইল,যমুনাসেতু মহাসড়ক পরিদর্শনে টাঙ্গাইলের ডিসি
  • যাত্রীদের কোনো ভোগান্তি নেই: সেতুমন্ত্রী
  • বান্দরবানে ৫০০ পরিবারের মাঝে বিএনপির ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম