Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংসদ নির্বাচনের প্রস্তুতির আহ্বান মজিবুর রহমান মঞ্জুর

Bangla FMbyBangla FM
৬:২৭ am ১৮, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

নিজস্ব প্রতিবেদক:
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে—এ কথা জানিয়ে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এখন থেকেই নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৫টায় দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা ঢাকার রাজপথে রক্ত দিয়েছি, জেল খেটেছি। নানা ব্যঙ্গ-বিদ্রুপ সয়ে এবি পার্টি আজ একটি বড় রাজনৈতিক শক্তি। সামনে জাতীয় নির্বাচন, আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”

সভাটি দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল।

সভায় আরও বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্য সচিব আহমেদ বারকাজ নাসির, কেফায়েত হোসেন তানভীর, সফিউল বাসার এবং বিভিন্ন থানার আহ্বায়ক ও নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে বিএম নাজমুল হক বলেন, “আমরা ঢাকা মহানগর দক্ষিণে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছি। ভোটার তালিকা প্রায় সম্পন্ন। ইনশাআল্লাহ উৎসবমুখর কাউন্সিলের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন হবে।”

সভায় ঢাকার বিভিন্ন থানার আহ্বায়ক, সদস্য সচিবসহ মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: এবি পার্টিমজিবুর রহমান মঞ্জুরাজনীতিসংসদ নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম