Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডিমলায় ৯ মাসের অন্তঃসত্ত্বা নারী ও কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

Bangla FMbyBangla FM
২:১১ pm ১৭, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় পৃথক দুটি স্থানে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ ও এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) সকালে এই দুইটি ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম শিলা রানী (১৮)। তিনি ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের শালহাটি নাউতারা গ্রামের সুশীল অধিকারীর মেয়ে এবং সোনামনির ডাঙ্গা নিজপাড়া গ্রামের রাজমিস্ত্রী প্রশান্ত চন্দ্রের স্ত্রী। জানা গেছে, তার গর্ভে ৯ মাসের একটি সন্তান ছিল।

স্বামীর পরিবারের দাবি, সকালে অজান্তেই শিলা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে স্থানীয়দের অনেকে এই মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছেন, ঘটনাটি রহস্যজনক বলে ধারণা করছেন।

অপরদিকে নিহত কিশোর নূরন্নবী ইসলাম (১৭) ডিমলা উপজেলার খগাখরিবাড়ি ইউনিয়নের দোহলপাড়া কামারের ডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং বাচ্চা মিয়ার ছেলে।

নূরন্নবীর মা শেফালী বেগম জানান, ছেলে রাত করে বাসায় ফেরায় তাকে বকাঝকা করেছিলেন। এরপরই নূরন্নবী ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরদিন সকালে বাড়ির পাশে একটি আমগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।

পুলিশ জানায়, খবর পেয়ে ডিমলা থানার এসআই সাজু ও এসআই পংকজ চন্দ্র বর্মণ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং থানায় নিয়ে আসেন।

ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. ফজলে এলাহী জানান, দুইটি আলাদা ঘটনায় দুটি ইউডি মামলা রুজু করা হয়েছে (মামলা নং ৩১ ও ৩২)। লাশ দুটি ময়নাতদন্তের জন্য আগামীকাল নীলফামারী জেলা মর্গে পাঠানো হবে।

Tags: ঝুলন্ত লাশ উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় সরকারি বই বিক্রির চেষ্টা, অফিস সহকারী ধরা পড়লেন
  • টাঙ্গাইল সদর হাসপাতালে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
  • ঢাকা-টাঙ্গাইল,যমুনাসেতু মহাসড়ক পরিদর্শনে টাঙ্গাইলের ডিসি
  • যাত্রীদের কোনো ভোগান্তি নেই: সেতুমন্ত্রী
  • বান্দরবানে ৫০০ পরিবারের মাঝে বিএনপির ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম