Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূল হোতা গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

Bangla FMbyBangla FM
২:১৮ pm ১৫, জুন ২০২৫
in আইন ও আদালত
A A
0

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের কালাই উপজেলার বাখরা গ্রামে সংঘটিত আলোচিত ডাকাতি মামলার মূল পরিকল্পনাকারী মেহেদী হাসান ওরফে চিকন আলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের পর তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (১৫ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের দক্ষিণ বাসতা গ্রামের বাসিন্দা। তিনি রাশেদুল ইসলামের ছেলে।

পুলিশ সুপার জানান, ২০২৪ সালের ২৫ অক্টোবর গভীর রাতে কালাই উপজেলার বাখরা গ্রামে কছিম উদ্দিন ফকিরের বাড়িতে একটি সংঘবদ্ধ ডাকাত দল টয়লেটের ছাদ ভেঙে ঘরে ঢোকে। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে রেখে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, চারটি বিদেশি জাতের গরু, চাল, কাপড়সহ আনুমানিক ১১ লাখ ৩৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পরদিন কালাই থানায় মামলা দায়ের হলে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং ডাকাত দলের সদস্যদের শনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে আক্কেলপুর থানা এলাকা থেকে মূল অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে আদালতে হাজির করলে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ জিন্নাহ আল মামুন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, পাঁচবিবি সার্কেলের সহকারী পুলিশ সুপার তুহিন রেজা, জেলা গোয়েন্দা শাখার ওসি আসাদুজ্জামান (আসাদ) এবং কালাই থানার ওসি জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

Tags: ডাকাতিমামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নেত্রকোণায় বজ্রপাতে ২ জনের মৃত্যু
  • ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় বিএনপি নেতা সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
  • ক্ষেপণাস্ত্রের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ, আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
  • মতপ্রকাশের স্বাধীনতাই গণতন্ত্রের বিউটি: সমাজকল্যাণমন্ত্রী
  • ইন্দো-প্যাসিফিক এনার্জি ফোরামে বাংলাদেশ: টোকিওতে জ্বালানি মন্ত্রীদের উচ্চপর্যায়ের বৈঠক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম