Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুই বাসের মুখমুখি সংঘর্ষে আট যাত্রী আহত ছয় কিলোমিটার এলাকা জুরে যানজট

Bangla FMbyBangla FM
৭:৫১ am ১৪, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

গৌরনদী প্রতিনিধি:


বরিশাল-ঢাকা মহাসড়ক একের পর এক দূর্ঘটনায় এখন আতংকের সড়কে পরিণত হয়েছে। ঈদুল আজহার দিন ( ৭ জুন) থেকে শুরু করে শুক্রবার (১৩ জুন) পর্যন্ত এই ছয়দিনে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী হাইওয়ে অংশে সাতটি সড়ক দূর্ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত সহ কমপক্ষে অর্ধশতাধিকের অধিক আহত হয়েছে। সর্বশেষ শুক্রবার মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষ আটজন আহত হয়েছে।


ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়াগতির দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক সহ কমপক্ষে আটজন যাত্রী আহত হয়েছে। বাস দুইটি মহাসড়কের ওপর দূর্ঘটনায় পতিত হওয়ায় দুই ঘন্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় মহাসড়কের দুই পাশে কমপক্ষে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।


গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, শুক্রবার সোয়া একটার দিকে ঢাকাগামী গোল্ডেন লাইন ও বরিশালগামী ইতি পরিবহনে বেপরোয়াগতির কারনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবরপেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এরমধ্যে দুই চালকের অবস্থা গুরুত্বর। গুরুত্বর আহত চালক দুইজনকে বরিশার শেরে বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত বাসটি দুইটি জব্দ করা হয়েছে। পাশাপাশি মহাসড়কের ওপর থেকে বাস দুইটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Tags: যানজট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রায়গঞ্জে খাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২
  • রায়গঞ্জে অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই
  • যশোরের পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • সদরপুরে জাটকা সংরক্ষণে অভিযান, জাল জব্দ
  • আখাউড়ায় মাশরুম চাষের উপকরণ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম