Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৫

Bangla FMbyBangla FM
৭:৩৬ am ১৪, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

নিজস্ব প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শনিবার (১৪ জুন) মধ্যরাত ৩টার দিকে উপজেলার নূরজাহানপুর এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুইজন।

নিহতদের দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদের একজন তামান্না আক্তার (২২), পিতা হাসেম আলী। অপরজন আমিনুল ইসলাম (৩৫)।

স্থানীয় সূত্র ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে ওই এলাকায় একটি আমবোঝাই পিকআপ ভ্যান উল্টে যায়। স্থানীয় প্রশাসন ও শ্রমিকরা সেটি সরিয়ে নিতে কাজ করছিলেন। 

এরই মধ্যে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি বাস রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনা কবলিত আমবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি বিকল বালুবাহী ট্রাকেও ধাক্কা দেয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান।

তিনি বলেন, আমরা রাত ৩টার পর দুর্ঘটনার খবর পাই। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে দেখি তিনজন মারা গেছেন। তখন আটজনকে জীবিত অবস্থায় উদ্ধার করি। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়।

 চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। আহত আরও ছয়জন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়ামতুল্লাহ জানান, দুর্ঘটনায় বাসের পাঁচ যাত্রী নিহত হন, যাদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ।

 দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন।

Tags: দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৫
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত
  • নওগাঁয় বজ্রপাতে তিনজন নিহত
  • অস্তিত্বের লড়াইয়ে ‘অগ্নিকন্যা’ মমতা
  • নওগাঁর ধামইরহাটে চোরাই মালামালসহ ৪ চোর আটক
  • গৌরীপুরে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতারের দাবি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম