Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Bangla FMbyBangla FM
১:৪৯ pm ০৯, মে ২০২৫
in সারাদেশ
A A
0

বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবকের নাম মোঃ জামাল খান (২৭)। তিনি কলসকাঠি ইউনিয়নের বাগদিয়া গ্রামের ইব্রাহিম খানের পুত্র।

৮ মে (বৃহস্পতিবার) দুপুরে নিহতের পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশ আলহিকমা গ্রামের জাকির হোসেনের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে।

জামালের বড় ভাই রাকিব খান জানান, বুধবার দুপুরে জামাল বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সারা রাত খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার দুপুরে এক বাড়িতে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ ঝুলতে দেখা যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা লাশটি উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

Tags: অপরাধদুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর
  • নীলফামারী-৪ আসনে জাপা নেতার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক
  • নির্বাচন পর্যবেক্ষকদের ৩ দফা দাবিতে ইসিতে মানববন্ধন
  • বাউফলে রূপালী ব্যাংকের কোষাধক্ষকে কুপিয়ে জখম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম