Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জটিলতা নয়, শান্তি চায় ভারত:ইরানকে জয়শঙ্কর

Bangla FMbyBangla FM
১:৩৭ pm ০৮, মে ২০২৫
in বাংলাদেশ, বিশ্ব
A A
0

ভারতে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে কঠোর অথচ কূটনৈতিক ভাষায় একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়েছেন, সীমান্তে কোনো ধরনের হামলার জবাব দিতে ভারত প্রস্তুত, তবে তারা চায় না পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক।

দিল্লিতে আয়োজিত ভারত-ইরান ২০তম যৌথ কমিশনের বৈঠকে অংশ নিতে ইরান থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আব্বাস আরাগচি। বুধবার তিনি ভারতের রাজধানী পৌঁছান এবং বৃহস্পতিবার মূল বৈঠকে অংশগ্রহণ করেন।

সেখানে অতিথিদের স্বাগত জানিয়ে দেওয়া ভাষণে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, “আপনারা এমন এক সময়ে ভারতে এসেছেন, যখন জম্মু-কাশ্মীরে ২২ এপ্রিল সংঘটিত এক ঘৃণ্য সন্ত্রাসী হামলার যোগ্য জবাব দিতে আমরা ব্যস্ত। আমাদের এই অভিযানে সীমান্তের ওপারে থাকা জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করে ধ্বংস করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা কোনোভাবেই চাই না পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক। কিন্তু আমাদের ওপর আঘাত এলে, তা প্রতিহত করতে আমরা সবসময় প্রস্তুত। সুনির্দিষ্ট লক্ষ্যেই আমাদের প্রত্যাঘাত পরিচালিত হয়েছে।”

জয়শঙ্কর ইরানি পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, “আপনারা আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী ও সহযোগী। চলমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারণা থাকা জরুরি। এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে আমরা একসঙ্গে কাজ করতে আগ্রহী।”

এই বৈঠক এবং বক্তব্য দু’দেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কাড়ছে।

Tags: ইরানকে জয়শঙ্করজটিলতা নয়শান্তি চায় ভারত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
  • বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ
  • রংপুরে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
  • সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৫
  • তালতলীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম