Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন

Bangla FMbyBangla FM
৪:২৬ pm ০৭, মে ২০২৫
in ক্যাম্পাস
A A
0


মোঃ রাহাদ আলী সরকার, মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি:

বাংলাদেশের একমাত্র মেরিটাইম বিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি–তে নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১৫ এপ্রিল তাকে নিয়োগ দেওয়া হয়। আজ (৭ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের ৫ম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদানের পর তিনি বিদায়ী উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও কার্যক্রম ঘুরে দেখেন।

পেশাগত জীবনে রিয়ার এডমিরাল আক্তার হোসেন নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ও গবেষণায় তার অবদানও উল্লেখযোগ্য। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্ট এবং বুয়েট থেকেই পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

তার পেশাগত অভিজ্ঞতার মধ্যে রয়েছে মেরিন একাডেমির সিনিয়র ইন্সট্রাক্টর, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (সুদান), চীনের উচং শিপবিল্ডিং–এ চিফ নেভাল আর্কিটেক্ট হিসেবে কাজ, এবং দেশের বিভিন্ন শিপইয়ার্ড ও ডকইয়ার্ডের পরিচালক পদে দায়িত্ব পালন। তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) বিভাগীয় প্রধান ও ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (ম্যাটেরিয়াল) হিসেবে কর্মরত ছিলেন।

নতুন উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন শিক্ষার্থীরা। তারা মনে করছেন, তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং নীতিগত অঙ্গীকার বিশ্ববিদ্যালয়টিকে একটি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সঠিক সময়ে স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করবে সরকার: মির্জা ফখরুল
  • চাঁদা না দেওয়ায় লেগুনাচালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
  • ৫ আগস্টের পরের সব মামলা যাচাই-বাছাইয়ের নির্দেশ পেল পুলিশ
  • ইফতারের আগে ছাত্রদল সভাপতির জন্য দোয়া চাইলেন ডাকসুর জুমা
  • নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম