Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

Bangla FMbyBangla FM
১১:৪১ am ২১, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

জয়পুরহাট প্রতিনিধি :

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ক্ষেতলালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) সকাল ১০টায় ক্ষেতলাল সাঈদ আলতাফুন্নেসা সরকারি কলেজের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে কলেজ ছাত্রদল। কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরুল কায়েশ আকাশ এর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম পলাশ, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মস্তফা মন্ডল মস্ত, ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম এ হাসান, সদস্য সচিব রাশেদুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব শামিউল ইসলাম শাহিন এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাদিম, ফরিদসহ অসংখ্য শিক্ষার্থী।

বক্তারা অবিলম্বে পারভেজ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ভবিষ্যতে যেন এমন বর্বর ঘটনা আর না ঘটে, সে জন্য সকলের সতর্কতা ও সচেতনতা প্রয়োজন।

বক্তব্য শেষে আয়োজক ছাত্রদল নেতারা সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

Tags: অপরাধপারভেজ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাদির খুনিদের পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাও ভারতে গ্রেপ্তার
  • মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
  • ফসল রক্ষা বাঁধে দুর্নীতি সুনামগঞ্জে বিক্ষোভ
  • কুমিল্লা সিটি করপোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
  • কুলাউড়ায় ধর্ষণ মামলার আসামি আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম