Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যে বই পড়ে, সে জীবনে কখনো হতাশ হয় না

Bangla FM OnlinebyBangla FM Online
৯:২২ pm ২৯, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
যে বই পড়ে, সে জীবনে কখনো হতাশ হয় না

যে বই পড়ে, সে জীবনে কখনো হতাশ হয় না

স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং জ্ঞানচর্চায় উৎসাহিত করতে বইপড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদের দরবার হলরুমে সুশাসনের জন্য নাগরিক (সুজন), আবৃত্তি সংগঠন ‘সদরপুর কণ্ঠচয়ন’ এবং ‘রিডার্স সোসাইটি’র যৌথ আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

এন. ইউ. প্রিন্স, আনিসুজ্জামান আজাদ ও আমেনা আক্তারী মুনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল কুদ্দুস মোল্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোফাজ্জেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, কথাসাহিত্যিক করিম রেজা বাবু, কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, কবি সায়ীদ হাসান, নাসিরুল আলম, এনায়েত হোসেন সপ্তম, আমিনুল ইসলাম, মশিউর রহমান, সৈয়দ মাহমুদুজ্জামান মিল্টন ও আবুল হোসেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, তিন সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

বইপড়া উৎসবের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন সদরপুরের সুজন ও কণ্ঠচয়নের সভাপতি কবির হোসাইন এবং সদরপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ইমারত হোসেন বাচ্চু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এ সময়ে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান ও অন্যান্য জ্ঞানভিত্তিক বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই মানুষের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও মূল্যবোধের বিকাশ ঘটায় এবং একটি আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা আরও বলেন, “যে বই পড়ে, সে জীবনে কখনো হতাশ হয় না।” কারণ বই মানুষকে জ্ঞান, প্রেরণা, আত্মবিশ্বাস ও ইতিবাচক চিন্তার শক্তি জোগায়।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে বইমুখী করতে ভবিষ্যতেও আরও বৃহত্তর পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বইপড়া মূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন বই ও সনদপত্র (সার্টিফিকেট) তুলে দেওয়া হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামী শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
  • যে বই পড়ে, সে জীবনে কখনো হতাশ হয় না
  • শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড, হবিগঞ্জে এনসিপির নেতারা
  • মৌলভীবাজারের শমশেরনগরে পরিত্যক্ত পাইপগান জব্দ
  • সিলেটে ৮৮২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম