Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হবিগঞ্জে এনসিপির ওপরে হামলার প্রতিবাদে ববিতে ছাত্র শক্তির বিক্ষোভ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৭ pm ২৯, জুলাই ২০২৬
in ক্যাম্পাস
A A
0
হবিগঞ্জে এনসিপির ওপরে হামলার প্রতিবাদে ববিতে ছাত্র শক্তির বিক্ষোভ

হবিগঞ্জে এনসিপির ওপরে হামলার প্রতিবাদে ববিতে ছাত্র শক্তির বিক্ষোভ

ববি প্রতিনিধি:

হবিগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপি নেতাকর্মীদের ওপরে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। বুধবার (২৯ জুলাই) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সামাবেশে এনসিপির ওপরে হামলাকারী বিএনপি ছাত্রদল নেতাকর্মীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবি করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র শক্তির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ বেলাল হোসেন। বেলাল হোসেন তার বক্তব্যে বলেন, গতকাল হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর যে নৃশংস হামলা হয়েছে সেটা নেক্কারজনক। আমরা তার তীব্র নিন্দা জানাই। হামলার সাথে জড়িত সবাই বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী। সবাইকে অতিদ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বেলাল তার বক্তব্যে আরও বলেন, ৫ আগষ্টের পর আমরা যে দায় ও দরদের রাজনীতির কথা বলে এসেছি বিএনপি সে দায় ও দরদের রাজনীতি থেকে দূরে সরে গেছে। আমরা বিএনপির মধ্যে এখন আওয়ামীলীগের ভূত দেখতে পাচ্ছি।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্রশক্তির ববি শাখা মুখ্য সংগঠক শহিদুল ইসলাম শাহেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ওয়াহিদুর রহমান , ইমরান আলামিন, সদস্য সচিব রাশেদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব জুয়েল

আলিম রেজা। এছাড়াও বিক্ষোভ সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ববি শাখার প্রশিক্ষণ সম্পাদক

কাওছার আহমেদ এবং দাওয়াহ সম্পাদক মুহাম্মদ রাইয়ান তালুকদার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা–কর্মীদের মারধর করা হয়। এ হামলার জন্য ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করেছে এনসিপি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামী শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
  • যে বই পড়ে, সে জীবনে কখনো হতাশ হয় না
  • শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড, হবিগঞ্জে এনসিপির নেতারা
  • মৌলভীবাজারের শমশেরনগরে পরিত্যক্ত পাইপগান জব্দ
  • সিলেটে ৮৮২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম