Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে কুরিয়ার গোডাউনে মিলল ৩৩ হাজার ৭২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ, গ্রেপ্তার ৩

Bangla FM OnlinebyBangla FM Online
৯:০০ pm ২১, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
দিনাজপুরে কুরিয়ার গোডাউনে মিলল ৩৩ হাজার ৭২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ, গ্রেপ্তার ৩

দিনাজপুরে কুরিয়ার গোডাউনে মিলল ৩৩ হাজার ৭২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ, গ্রেপ্তার ৩

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে একটি কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ ও ক্যাপসুল জব্দ করেছে র‌্যাব-১৩।এ ঘটনায় কুরিয়ার সার্ভিসটির ম্যানেজারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার দিনাজপুর র‍্যাব-১৩ সহকারী পুলিশ সুপার নাজমুল নিশাত নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ ও তিনজনের আটকের সংবাদটি নিশ্চিত করেন।

র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে র‌্যাব-১৩-এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর পৌরসভার সরদারপাড়া বকুলতলা মোড়ে অবস্থিত আহমেদ পার্সেল সার্ভিসের দিনাজপুর শাখার গোডাউনে অভিযান চালায়। এ সময় গোডাউন তল্লাশি করে ৩৩ হাজার ৭২৪ বোতল বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ ও ৬০ পিস যৌন উত্তেজক ক্যাপসুল জব্দ করা হয়।

এ ঘটনায় অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ সংরক্ষণ ও পরিবহনের অভিযোগে মো. শহীদুল ইসলাম (৪০), মো. শাহিনুর হক (৪৫) এবং আহমেদ পার্সেল সার্ভিসের দিনাজপুর শাখার ম্যানেজার মো. আবুল কালাম (৩৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসের আড়ালে অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ পরিবহন এবং ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। পরে গ্রেপ্তার তিনজনকে জব্দ করা আলামতসহ কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান দিনাজপুর র‍্যাব- ১৩ এর জব্দকৃত মালামাল ও আটক তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। র‍্যাবের জব্দকৃত মালামাল আলামত স্বরূপ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tags: কুরিয়ার গোডাউনদিনাজপুরসিরাপ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিল্লিতে ‘ককরোচ’ আন্দোলন, চাপে মোদি সরকার?
  • কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
  • দিনাজপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির অভিযোগ
  • দিনাজপুরে কুরিয়ার গোডাউনে মিলল ৩৩ হাজার ৭২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ, গ্রেপ্তার ৩
  • ‘ককরোচ জনতা পার্টির’ আন্দোলনে যোগ দেয়ার ঘোষণা মমতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম