Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে পাচারের হাত থেকে রক্ষা পেল ৬৫ কচ্ছপ

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৩৪ pm ২১, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে পাচারের হাত থেকে রক্ষা পেল ৬৫ কচ্ছপ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে পাচারের হাত থেকে রক্ষা পেল ৬৫ কচ্ছপ

মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে পাচারের হাত থেকে রক্ষা পেয়েছে ৬৫টি কচ্ছপ। উদ্ধার করা এসব কচ্ছপ পরে বন বিভাগের তত্ত্বাবধানে তাদের প্রাকৃতিক আবাসস্থল সালদানদীতে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের সালদানদী বিওপির একটি টহল দল কসবা উপজেলার সালদানদী সীমান্তের শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ৬৫টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে চারটি বড় পেপসেল টারটেল এবং ৬১টি সন্দি কাসিম প্রজাতির। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিধান অনুযায়ী বন বিভাগের কর্মকর্তাদের তত্ত্বাবধানে এবং বিজিবির উপস্থিতিতে কচ্ছপগুলো সালদানদীর প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সালদানদী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. মাসুদ, কুমিল্লা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেহার ইসলাম চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অবমুক্তকরণ অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যপ্রাণী রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সীমান্ত এলাকায় বন্যপ্রাণী পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও বন্যপ্রাণী পাচার প্রতিরোধে বিজিবির অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিল্লিতে ‘ককরোচ’ আন্দোলন, চাপে মোদি সরকার?
  • কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
  • দিনাজপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির অভিযোগ
  • দিনাজপুরে কুরিয়ার গোডাউনে মিলল ৩৩ হাজার ৭২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ, গ্রেপ্তার ৩
  • ‘ককরোচ জনতা পার্টির’ আন্দোলনে যোগ দেয়ার ঘোষণা মমতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম