Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে চীনা বিশেষজ্ঞ দল

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৬ pm ২১, জুলাই ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0
রাজশাহীতে শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে চীনা বিশেষজ্ঞ দল

রাজশাহীতে শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে চীনা বিশেষজ্ঞ দল

রাজশাহী প্রতিনিধি :
প্রথমবারের মতো উত্তরাঞ্চলে শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসায় বিশেষ উদ্যোগ নিয়েছে রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। এ উপলক্ষে বুধবার (২২ জুলাই) থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রতিষ্ঠানটিতে বিনামূল্যে স্ক্রিনিং ও চিকিৎসাসেবা দেওয়া হবে। এ কার্যক্রমে অংশ নিচ্ছেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) বিশেষজ্ঞরা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর বাকির মোড়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মান্নান জানান, তিন দিনব্যাপী এ কার্যক্রমে ৩ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তকরণ (স্ক্রিনিং) ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হবে। এ জন্য ১০ থেকে ১৯ জুলাই পর্যন্ত নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়। এতে রাজশাহী অঞ্চলের ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৮০০ শিক্ষার্থী নিবন্ধন করেছে।

তিনি বলেন, সব পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। যেসব শিশুর জন্মগত হৃদরোগ ধরা পড়বে, তাদের রোগের ধরন ও জটিলতা অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকরা তাৎক্ষণিক চিকিৎসা দেবেন। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকায় পাঠানো হবে। বিশেষ ক্ষেত্রে চীনে চিকিৎসার ব্যবস্থাও করা হতে পারে।ডিজিটাল সংবাদপত্র

এ চিকিৎসা কার্যক্রমে অংশ নিতে চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতাল, চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সেস থেকে ছয় সদস্যের বিশেষজ্ঞ দল রাজশাহীতে আসছে। পাশাপাশি এনআইসিভিডির পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের আট সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলও সেবা প্রদান করবে।ঈযরষফ ঈধৎব

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ উদ্যোগের মূল লক্ষ্য শিশুদের জন্মগত হৃদরোগ দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা। এতে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত হওয়ার পাশাপাশি হার্ট ফেইলিউর, গুরুতর জটিলতা ও অকাল মৃত্যুর ঝুঁকি কমবে।

সংবাদ সম্মেলনে রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন, সহসভাপতি হাসান আলী, পরিচালক ও চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. রইস উদ্দিন মণ্ডল, পরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক হবিবুর রহমান, যুগ্ম সম্পাদক মো. লিয়াকত আলী, নির্বাহী সদস্য ডা. ওয়াসিম হোসেন, এনামুল হক এবং প্রচার ও জনসংযোগ সম্পাদক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিল্লিতে ‘ককরোচ’ আন্দোলন, চাপে মোদি সরকার?
  • কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
  • দিনাজপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির অভিযোগ
  • দিনাজপুরে কুরিয়ার গোডাউনে মিলল ৩৩ হাজার ৭২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ, গ্রেপ্তার ৩
  • ‘ককরোচ জনতা পার্টির’ আন্দোলনে যোগ দেয়ার ঘোষণা মমতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম