আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :
কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে এসেছেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।
গতকাল বিকেলে পরিদর্শনকালে কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল আউয়াল, উখিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোজিনা আক্তার, কক্সবাজার সিটি কলেজ শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আইয়ুবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অতিথিকে প্রথমে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রের নিবাসী শিশুরা। তারপর পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম কেন্দ্রের ছাদবাগানে নিমের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এরপর তিনি শিশুদের তৈরি “আলোর পথযাত্রী” শিরোনামে দেয়ালিকার চতুর্বিংশ সংখ্যা উন্মোচন করেন। মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সঞ্চালনায় নিবাসী শিশু নিজাম উদ্দিন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল আউয়াল।
মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রের নিবাসী শিশু এবং কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী উর্মি সাদিয়া। তার বক্তব্যে শিশুটির জীবনের কাহিনী শুনে উপস্থিত সকলে আবেগাপ্লুত ও অশ্রুসিক্ত হয়ে পড়েন। অনুষ্ঠানের শেষভাগে শিশুরা পরিচালক এর হাতে তাদের তৈরি পুঁতির ওয়াল শোপিস উপহার দেন এবং কর্মকর্তা-কর্মচারির পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ সম্মাননা ক্রেস্ট। সবশেষে পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম কেন্দ্রের সার্বিক পরিবেশ, আবাসন ব্যবস্থা, অফিস ব্যবস্থাপনা সহ নানাবিধ সেবা কার্যক্রম পরিদর্শন করে সন্তুষ প্রকাশ করেন এবং কেন্দ্র কর্তৃপক্ষকে ধন্যবাদ।

