Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খালিল আল-হাইয়ার নেতৃত্বে হামাস আরও শক্তিশালী হবে, দাবি ইরানের

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৫ pm ২১, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0
খালিল আল-হাইয়ার নেতৃত্বে হামাস আরও শক্তিশালী হবে, দাবি ইরানের

খালিল আল-হাইয়ার নেতৃত্বে হামাস আরও শক্তিশালী হবে, দাবি ইরানের

ইরান-সমর্থিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে খালিল আল-হাইয়া নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশিত এক বার্তায় কানি দাবি করেন, ফিলিস্তিনি ‘ইসলামি প্রতিরোধ’ দমন করতে ইসরায়েল ব্যর্থ হয়েছে। তার ভাষায়, “আজ ইসলামি প্রতিরোধ আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী।”

তিনি বলেন, খালিল আল-হাইয়াকে নেতৃত্বে নির্বাচনের মাধ্যমে হামাস আবারও প্রমাণ করেছে যে তারা ‘ইসলামি প্রতিরোধের পথ’ থেকে সরে আসবে না।

কানির দাবি, ইসরায়েল বিভিন্ন সামরিক অভিযান ও হামলা চালিয়েও প্রতিরোধ আন্দোলন থামাতে পারেনি। বরং এসব পদক্ষেপের পরও হামাসসহ ফিলিস্তিনি প্রতিরোধ আরও শক্তিশালী হয়ে নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যাবে।

তার বক্তব্যে আরও বলা হয়, ইসরায়েলকে এখন মেনে নিতে হবে যে, তাদের সব ধরনের অভিযান সত্ত্বেও প্রতিরোধ আন্দোলনকে থামানো সম্ভব হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে খালিল আল-হাইয়া নির্বাচিত হয়েছেন। এরপরই তাকে অভিনন্দন জানিয়ে এ বার্তা দেয় ইরানের কুদস ফোর্স।

Tags: ইরানখালিলবিশেষ নিউজহামাস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিল্লিতে ‘ককরোচ’ আন্দোলন, চাপে মোদি সরকার?
  • কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
  • দিনাজপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির অভিযোগ
  • দিনাজপুরে কুরিয়ার গোডাউনে মিলল ৩৩ হাজার ৭২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ, গ্রেপ্তার ৩
  • ‘ককরোচ জনতা পার্টির’ আন্দোলনে যোগ দেয়ার ঘোষণা মমতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম