Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের মোবাইল কোর্ট

Bangla FM OnlinebyBangla FM Online
৮:১৭ pm ১৮, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের মোবাইল কোর্ট

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের মোবাইল কোর্ট

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৪৬ বিজিবি ক্যাম্প সংলগ্ন বধ্যভূমি এলাকার ভুরভুরিয়া ছড়ায় উপজেলা প্রশাসন,৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন অলি মিয়া (২৭)। তিনি শ্রীমঙ্গল পৌর এলাকার জালালিয়া রোডের বাসিন্দা এবং আব্দুল করিমের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,অভিযানের সময় অলি মিয়াকে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় আটক করা হয়। পরে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। অভিযোগের সত্যতা ও ঘটনাস্থলে হাতেনাতে ধরা পড়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০-এর ৪(চ) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।

অভিযানকালে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল এবং মেজর মাহবুবুল হকের নেতৃত্বে ৪৬ বিজিবির সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন,”অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং নদী-ছড়ার স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কোনো ব্যক্তি বা চক্রকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান,পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীতে আদা ক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার
  • মৌলভীবাজারে ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর চিকিৎসার দায়িত্ব নিল জেলা প্রশাসন
  • সিলেটে হামের প্রকোপে আরও ৩ শিশুর মৃত্যু
  • শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের মোবাইল কোর্ট
  • চা শিল্পে বড় পরিকল্পনা,উৎপাদন লক্ষ্যমাত্রা ১১.৫ কোটি কেজি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম