Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চবিতে হতে যাচ্ছে ‘চাকসু প্রেজেন্টস চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬’

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৪ pm ১৮, জুলাই ২০২৬
in ক্যাম্পাস
A A
0
চবিতে হতে যাচ্ছে 'চাকসু প্রেজেন্টস চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬’

চবিতে হতে যাচ্ছে 'চাকসু প্রেজেন্টস চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬’

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও এক্সেলেন্স বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আগামী সোমবার (২০ জুলাই) অনুষ্ঠিত হবে ‘চাকসু প্রেজেন্টস চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজনের পাশাপাশি বিবিএ অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘ক্যারিয়ার সামিট ২০২৬’।

শনিবার (১৯ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন (চাকসু) জিএস সাইদ বিন হাবিব, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মেহেদী হাসান সোহান,’চাকসু প্রেজেন্টস চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬’এর আহ্বায়ক সোহানুর রহমান সোহান, যুগ্ম আহ্বায়ক আদনান শরীফ, করপোরেট বিষয়ক দলের প্রধান ও এক্সিলেন্স বাংলাদেশের দলীয় সম্পাদক সানু আক্তার নদীসহ অন্যান্য আয়োজকরাও।

আয়োজকেরা বলেন,’এটি শুধু চাকরি মেলা নয়, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিল্প ও কর্পোরেট খাতের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করবে।

আয়োজকরা আরো জানান,এবারের জব ফেয়ারে অংশ নেবে দেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে প্রান-আরএফএল গ্রুপ, আইএফএডি গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, এসজিএস বাংলাদেশ, ইস্পাহানি বাংলাদেশ, ইবনে সিনা জিইএস কেনপার্কসহ শিল্প, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, শিক্ষা ও সেবাখাতের বিভিন্ন প্রতিষ্ঠান। আরও কয়েকটি প্রতিষ্ঠানের অংশগ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
জব ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সিভি জমা, তাৎক্ষণিক সিভি স্ক্রিনিং, স্পট ইন্টারভিউ, ক্যারিয়ার পরামর্শ, কর্পোরেট নেটওয়ার্কিং এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন। পাশাপাশি ফুল-টাইম, পার্ট-টাইম ও ইন্টার্নশিপের বিভিন্ন সুযোগ সম্পর্কে জানতে ও আবেদন করতে পারবেন। পরবর্তীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিজস্ব নিয়োগনীতি ও মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত নিয়োগ সম্পন্ন করবে’।
আয়োজকদের প্রত্যাশা, সারাদিনব্যাপী এ আয়োজনে ৮ হাজারের বেশি শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী ও তরুণ পেশাজীবীর অংশগ্রহণ হবে।
একই দিনে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘ক্যারিয়ার সামিট ২০২৬’। এতে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব, মানবসম্পদ বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও ক্যারিয়ার মেন্টররা ক্যারিয়ার পরিকল্পনা, নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন, চাকরির প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সম্ভাবনা নিয়ে বিভিন্ন সেশন পরিচালনা করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে চতুর্থ বর্ষ ও মাস্টার্স পর্যায়ের পাঁচজন করে শিক্ষার্থী নির্ধারিত প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে এ সামিটে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

আয়োজকরা মনে করেন, চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬ কেবল একটি দিনের আয়োজন নয়; বরং শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট খাতের মধ্যে দীর্ঘমেয়াদি ও টেকসই সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে কাজ করবে। একই সঙ্গে এটি তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীতে আদা ক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার
  • মৌলভীবাজারে ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর চিকিৎসার দায়িত্ব নিল জেলা প্রশাসন
  • সিলেটে হামের প্রকোপে আরও ৩ শিশুর মৃত্যু
  • শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের মোবাইল কোর্ট
  • চা শিল্পে বড় পরিকল্পনা,উৎপাদন লক্ষ্যমাত্রা ১১.৫ কোটি কেজি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম