জিআর-৮৫০/২৪ ইং মামলার বিগত ১৮/১২/২৫ ইং তারিখে বিজ্ঞ ০১ নং আমলী আদালতের আদেশের ডিআর নম্বর-৭০৪/২৬, তাং ০৪/০৫/২৬ ইং ও সিআর মামলা ৬১৫/২৬ইং (সাইবার সংক্রান্ত আমলযোগ্য জখমী,চাঁদাবাজি, অপহরণ ও মানহানীসহ বিবিধ অপরাধ) এর প্রেক্ষিতে মামলা ও বাদীর নিরাপত্তার স্বার্থে তথ্য অপব্যাখ্যমূলক/অপ-প্রচারমূলক বিবৃতি প্রদান করে ক্ষতিসাধন সুনিশ্চিতকল্পে সন্ত্রাসী কার্যকলাপ/গুজবকারী/কুচক্রীয় সঙ্গীয়, গুপ্তচর সোর্স কেন্দ্রীক ব্যাক্তি বিশেষদের দ্বারা প্রাণনাশ থেকে শুরু করে সার্বিক সকল ধরনের অপূরনীয় ক্ষয়ক্ষতি, বে-আইনী ও আইন বিরোধী সকল ধরনের অপরাধমূলক চক্রান্তে ঘোষনামূলক আইন বিরোধী ও সকল ধরনের বে-আইনী ও অসৎ কার্যক্রম বন্ধ প্রসঙ্গে ;-
প্রতিবাদ ও আইনগত বিজ্ঞপ্তি।
বিগত ০৭/১২/২৫ ইং তারিখে ০৫টি স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত আইনগত গণ বিজ্ঞপ্তি জারি করার পরও অপরাধীদের অপরাধ কর্মকাÐ বন্ধ না হওয়ার প্রেক্ষিতে বিগত ১৮/১২/২৫ইং তারিখে জিআর-৮৫০/২৪ ইং মামলায় বিজ্ঞ ০১ নং আমলী আদালতে শুনানী অন্তে বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক সকল জনসাধারণ ও সংশ্লিষ্ট অপরাধীদেরকে সতর্কতা করার নিমিত্তে¡ আমি আমার নি¤œ বর্নিত মোয়াক্কেল কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হইয়া এই মর্মে অত্র আইনগত জরুরি গণ বিজ্ঞপ্তি প্রকাশ করছি যে, আমার মোয়াক্কেল মওদুদ আব্দুল্লাহ শুভ্র (৩৬), জাতীয় পরিচয়পত্র নং- ২৮০৪৫১৬৮৪৩, জন্ম তারিখ- ০১/০৯/১৯৮৮খ্রী. সাং- ওয়ার্ড নং- ০৪ (কুসিক), হোল্ডিং নং-৭৩, পুরাতন চৌধুরী পাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিম), বাসার নাম- আলোছায়া (২য় তলার ২য় ভবন), কুমিল্লা প্রধান ডাকঘর, পোষ্ট কোড-৩৫০০, কমিল্লা আদর্শ সদর, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা, পেশা- জাতীয় ও অনলাইন পত্রিকার সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষানবীশ আইনজীবী, মেসার্স মওদুদ ভ্যারাইটিজ কনস্ট্রাকশন ফার্মের এর একক স্বত্বাধিকারী। আমার মক্কেল বিগত ১৮/১২/২৫ইং তারিখে রাষ্ট্র বা সরকার পরিচালিত কুমিল্লা কোতয়ালী মডেল থানায় এফআইআর(৮ জন এৎহার নামীয় বেপরোয়া সন্ত্রাসীসহ ৫-৬ জন অপ্সাতনামা) জিআর-৮৫০/২৪ ইং {ধারা-১৪৩/৩৪২/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৩৮৫/৫০৬(২) দÐ বিধি,১৮৬০} মামলায় বিজ্ঞ ০১ নং আমলী আদালতে ০১) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ১ম আইনগত গণ বিজ্ঞপ্তির পেপার কাটিং, ২) জিআর ৮১২/২৫ ইং মামলার রেফারেন্স(ধারা-৩৯২/৩৪ দÐ বিধি,১৮৬০), ও সি.আর-৩৬/২৪ইং (দ্রæত বিচার আইনের ৪/৫ ধারা) ০৩) কুমিল্লা কোতয়ালী মডেল থানায় দায়রকৃত বিভিন্ন জিডি এর কপি, ০৪) হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জাওে প্রদানকৃত চাঁদা দাবী ও জান মালের হুমকির স্কীন শর্ট ও ০৫) দস্যুতার মামলায় শারীরিক আঘাত প্রাপ্ত হইয়া চিকিৎসা নেওয়ার এমসিসহ শুনানী অন্তে বিজ্ঞ আদালতে নজরে আমার মক্কেল কর্তৃক দায়েরকৃত বিভিন্ন আমলযোগ্য মামলা ও জিডি এর অজ্ঞাত ও সংশ্লিষ্ট অপরাধীরা রাষ্ট্র পরিচালিত মামলার গতিবিধি পরিবর্তন করার অপচেষ্টায় লিপ্ত রহিয়াছে এবং আমার মক্কেলকে প্রতিনিয়ত জান ও মালের ক্ষতিসাধনের হুমকি ধমকি দিয়ে আসছে। তৎপ্রেক্ষিতে বিজ্ঞ ০১ নং আমলী আদালত কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রæত আসামীদেও গ্রেফতার তদন্ত প্রতিবেদন প্রেরণ করার আদেশ প্রদান করেন। যাহার স্মারক নং ডিআর-১৯৮৪/২৫,তাং-২১/১২/২৫ইং
আমার মক্কেল ইতোমধ্যে উক্ত ঘটনার সাথে জড়িৎ মর্মে কতেক জ্ঞাত/অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় তাহার ও তাহার পরিবার এর নিরাপত্তা সংক্রান্ত অনলাইনে রেকর্ডভুক্ত জিডি ও এসডিআর অভিযোগ কপি দাখিল করিয়াছে। যাহার নং ১৪১৮(সাইবার বুলিং ও বিবিধ অপরাধের নিরাপত্তা সংμান্ত) , তাং ১৯/১১/২৫ইং ও ১৮৮২(নিরাপত্তা সংμান্ত), তাং ২৬/১০/২৫ ইং ননএফআইআর মামলা দায়ের যাহার নং ২০/২৫ ইং বিজ্ঞ ০১ নং আমলী আদালতে জিআর-৮৫০/২৪ইং(জখমীসহ বিবিধ অপরাধ), জিআর-৮১২/২৫ইং(পরিকল্পিত দস্যুতা সংক্রান্ত) ও দ্রæত বিচার আদালতে সিআর-৩৬/২৪ইং(চাঁদাবাজীসহ বিবিধ গুরুতর অপরাধ), সাইবার অভিযোগ ও ফেইসবুক হ্যাকিং ও মোবাইল নম্বর ওয়াটসঅ্যাপ হ্যাকিং- কোতয়ালী মডেল থানা জিডি নং১৩৫৭, তাং ১৯/০৬/২৬ ইং এবং কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর বরাবরে আমার মক্কেল এর দায়েরকৃত জিআর মামলা সমূহের কপিসমূহ ও থানার নিরাপত্তা সংক্রান্ত রেকর্ডভুক্ত জিডি মামলা সমূহের এজহার নামীয় আসামীদের নাম ঠিকানাসহ ও অজ্ঞাতনামা আসামীদের উল্লেখ করে এবং সাইবার বুলিং অপরাধ যে সংগঠিত করে তাহার স্কীনশর্ট কপিসহ উক্ত বিষয়ক থানার জিডির কপি দিয়ে স্মারক লিপি অপরাধীদের বিরুদ্ধে সুবিচার প্রাপ্তির আশায় স্মারক লিপি কপি প্রদান করা হয় যাহার নম্বর ২২৮৭৫, তাং ০২/১২/২৫ ইং ও পুলিশ সুপার স্মারক নাম্বার- ৭১৪৮/গ। এছাড়াও কোম্পানী কমান্ডার র্যাব-১১ সিপিসি-২, কর্ণেল জিএস কুমিল্লা, ডিজিএফআই (কুমিল্লা সেনানিবাস), যুগ্ম পরিচালক কুমিল্লা এনএসআই বরাবর সহ বিভিনড়ব আইনগত পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে অভিযোগ অবহিতকরণ করিয়া সকল কাগজাত দাখিল করা হয়। আমার মক্কেল এর দায়ের করা সকল মামলাসমূহ দÐবিধি আইনে আমলযোগ্য অপরাধ। উক্ত দায়ের করা জি.আর মামলাসহ দ্রæত বিচার আইনের মামলায় এজহারনামীয় আসামীসহ অপরাধের সহযোগী অজ্ঞাতনামা আসামীগণ(নারী ও পুরুষ) সকলকে সংশ্লিষ্ট মামলায় এবং সরকার পরিচালিত মামলায় বিরোধিতা যদি কোন ব্যক্তি বিশেষ অথবা কোন সোর্স বে-আইনী কোন সংস্থা মামলার গতিবিধি পরিবর্তন করতে বিভিন্ন তথ্য বিভ্রান্তি, সামজিক পরিসরে রাজনৈতিক তথ্য বিভ্রান্তি ও ধর্মীয় উস্কানীমূলক বক্তব্য বা মন্তব্য করে কাউন্টার মিথ্যা মামলার অপপ্রচারসহ সরাসরি কর্মস্থল ও বাসস্থানের আশেপাশে সক্রিয় ভাবে অবস্থান করে ইতোপূর্বে বহু অপরাধ সংগঠিত করেছিল ও মামলা সকল জিআর মামলা প্রত্যাহার ও তাদেরকে চাঁদা না দিলে সামনের দিকে আরও সুনিশ্চিত করবে বলিয়া চেনা,জানা অপরিচিত ব্যক্তি বিশেষদের মাধ্যমে বার্তা এবং সরাসরি অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ও প্রশাসনের মিথ্যা পরিচয় নামধারী কিছু ব্যক্তি বিশেষকে উপস্থিত করিয়া ও অনলাইন প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি প্রদান করে।
এমতাবস্থায় উক্ত মামলার সন্ত্রাসীসহ একাধিক রাষ্ট্র বাদী মামলার পলাতক ও জামিনপ্রাপ্ত আসামীগণসহ আসামীদের সহযোগীতাকারী অপ্সাত নারী ও পুরুষ আসামীগণ যারা আর্থিক বেআইনী চুক্তিতে তথা কথিত বেআইনী “স্যার গ্রæপের” ধারাবাহিক অপরাধসহ প্রতিনিয়ত সামাজিক পরিসওে মিথ্যা হয়রানীমূলক ক্ষতিকর সম্মানহানীমূলক তথ্য বিভ্রান্তিসহ ধর্মীয় “শুভ্র” নামের উস্কানীমূলক বক্তব্য দিয়ে নৈরাজ্য ও ত্রাসের রাজত্ব করতে চক্রান্ত তারাও অনাবশ্যক আসামীদের সহযোগীতাকারী আসামী বলে পুলিশ প্রশাসন এছাড়াও তারা প্রকাশ্য ও অপ্রকাশ্য সামাজিক যোাযোগ মাধ্যম নিবন্ধিত ও অনিবন্ধিত ফেইক আইডিসহ অফলাইন অগ্রীমভাবে মামলা প্রত্যাহার করতে ও পুনরায় চাঁদা দাবীর জন্য তথা বিভ্রান্তি এবং বিভিন্ন মানুষ দ্বারা গুজব ছড়ানো গুপ্তচরগীরিসহ ভয়ঙ্কও বø্যাইকমেলিং কওে আমার মক্কেল মামলার বাদী মওদুদ আবদুল্লাহসহ তার পরিবারকে হত্যা চেষ্টা করা বা পরিকল্পনা করা বা আগামীতে বাস্তবায়ন করবে ও আদালতের আদেশ মূলে উক্ত সরকার পরিচালিত মামলার অপরাধের ইন্ধনদাতা উস্কানিদাতা হিসেবে বিবেচিত হবে।
ইতিমধ্যে বাদী পেশাজীবি ও জাতীয় অনলাইন পত্রিকার সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রর সাথে ঘটে যাওয়া অপরাধ ও আসামী চক্রসহ তাদেও ইন্ধনদাতা তথা কথিত স্যার গ্রæপের বিরুদ্ধে সাংবাদিক মহল মওদুদ আবদুল্লাহ শুভ্র এর দায়ের করা আমলযোগ্য মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিক প্রকাশিত জাতীয় ও দৈনিক পত্রিকা, একাধিক নিউজ পোর্টালসমূহ অনলাইন নিউজ পেপারসহ স্যাটেলাইট ভিডিও নিউজ চ্যানেলে আসামীদের অপরাধ ও ধারাবহিক অপরাধ সংক্রান্ত নিউজ বহু বার প্রকাশিত হয়। যাহা পুলিশ প্রশাসনের সব মহল, ডিবি, পুলিশ, কুমিল্লা সেনাবাহিনী, কুমিল্লা র্যাব-১১, কুমিল্লা জেলা প্রশাসন, কুমিল্লা ডিজিএফআই, কুমিল্লা এনএসআই,ও বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ সকল পেশাজীবী, রাজনৈতিক মহল, মানবাধিকার কর্মী ও সংস্থাসহ সাধারণ মানুষ ইতিমধ্যে অবগত হন। ১ম আইনগত গণ বিজ্ঞপ্তিতে প্রকাশিত অপরাধমূলক কর্মকাÐ করিলে তাহারও বর্ণিত মামলার সহযোগী আসামী হিসেবে চিহ্নিত হইবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনুসারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হইবে। ইহা জনস্বার্থে সতর্ক বার্তা সর্ব স্বীকৃতভাবে প্রচারিত করণের নিমিত্তে¡ প্রকাশ করা হইল।
বিঃ দ্রঃ অত্র জরুরি প্রতিবাদ ও আইনগত গণবিজ্ঞপ্তির একটি অনুলিপি আমার সেরেস্তায় ভবিষ্যৎ প্রয়োজনার্থে সংরক্ষিত রহিলেক। এছাড়াও কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ, পুলিশ সুপার, জেলা প্রশাসক, র্যাব-১১সহ অন্যান্য গোয়েন্দা সংস্থায় উক্ত লিগ্যাল নোটিশের অনুলিপি অবহিতকরণসহ বিজ্ঞ আদালতে চলমান মামলা সমূহের নথীর সাথে সংযুক্ত করা হইলো। ইতি, তাং- ১৮/০৭/২০২৬ ইং।
ধন্যবাদান্তে-
মোঃ সেলিম মিয়াহ
এডভোকেট জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা

