Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৯ pm ১৬, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
শ্রীমঙ্গলে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

শ্রীমঙ্গলে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রামের কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১১টায় গ্রামের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ গ্রামবাসী অংশ নিয়ে দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন এবং দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কুঞ্জবন গ্রামে উল্লেখযোগ্য কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রতিনিধিরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয়নি। ফলে যুগের পর যুগ অবহেলিত অবস্থায় রয়েছে গ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থা।

গ্রামবাসী জানান, চলতি বর্ষা মৌসুমে কাঁচা রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। কুঞ্জবন গ্রামে দুটি মসজিদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি পাক পাঞ্জাতন মোকাম রয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন। বিশেষ করে বর্ষাকালে শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। এমনকি প্রসূতি ও গর্ভবতী নারীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে অনেক সময় পলো (বাঁশের তৈরি বহনযোগ্য খাট) ব্যবহার করতে হয়। কাদামাটির কারণে সিএনজি অটোরিকশা বা টমটম চলাচল করতে পারে না।

মানববন্ধনে গ্রামবাসী সর্দার হারুন মিয়ার বাড়ির সামনে থেকে ইনুছ মিয়ার বাড়ি পর্যন্ত, শ্যামল মাস্টারের বাড়ি থেকে কদ্দুছ মিয়ার বাড়ি পর্যন্ত, মেরাজ মিয়ার বাড়ি থেকে কালাম মিয়ার বাড়ি পর্যন্ত এবং আওয়াল মিয়ার বাড়ি থেকে রহমত আলীর বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাগুলো দ্রুত পাকাকরণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন মো. শাহীন মিয়া, মো. সুলেমান, মো. ইয়াকুব মিয়া, মো. জাহাঙ্গীর, মো. জুবায়েল, মো. কদ্দুছ আলী ও মোছা. হাসিনা বেগম।

বক্তারা বলেন, “আমাদের গ্রামের এই কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। বর্ষাকালে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই আমরা শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরীর আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি, যাতে দ্রুত রাস্তাগুলো পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়।”

মানববন্ধন শেষে গ্রামবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

Tags: দাবিমানববন্ধনশ্রীমঙ্গল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই শহিদদের প্রতি টাঙ্গাইল পুলিশ সুপারের শ্রদ্ধা
  • নীলফামারীতে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা
  • মধ্যনগরে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র
  • অত্যাবশ্যকীয় পণ্য আইনে ফরিদপুরে ২ হাজার টাকা জরিমানা
  • বিশ্ব সাপ দিবসে অজগর উদ্ধারে সচেতনতার বার্তা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম