অমৃত জ্যোতি, (মধ্যনগর)সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলাধীন দুঃস্থ্য স্বাস্থ্য(DSK)কেন্দ্রের নারী সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা ও উর্ভর উপকরণ বিতরণ করা হয়েছে।
১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্র(DSK)মধ্যনগর শাখা কার্যালয়ের সম্মুখে ৫০জন সদস্যকে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা ও ৩জাতের সার তুলে দেন কর্মকর্তাগণ।
এসময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক উত্তম আদিত্য,সহকারী শাখা ব্যবস্থাপক শহীদুল ইসলাম,স্বাস্থ্যকর্মী ঊর্মী আক্তার,মাঠ কর্মকর্তা গোবিন্দ সরকার সহ সুধীজন।শাখা ব্যবস্থাপক উত্তম আদিত্য জানান উর্ধ্বতনের নির্দেশানুযায়ী,পরিবেশ বান্ধব, ফজল,ঔষধী,বনজ সহ মোট পাঁচটি করে গাছ বিতরণের সাথে উর্ভরতার জন্য ইউরিয়া পটাশিয়াম ও টিএসপি সার দেয়া হয়েছে। আশা করছি এগুলো পরিবেশ তথা আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের ঘাটতি পুরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

