Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে আড়াই লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫৫ pm ১৫, জুলাই ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0
কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে কারেন্ট জাল সংরক্ষণের দায়ে সুজন শেখ নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার পশ্চিম বালিয়াকান্দির সাধুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সুজন শেখের বসতবাড়ি থেকে ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। অবৈধ জাল সংরক্ষণের দায়ে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার বলেন, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারের ফলে মাছের ডিম, পোনা ও অন্যান্য জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হয়, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। দেশের জলজ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags: অবৈধ কারেন্ট জাল জব্দজরিমানারাজবাড়ী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরিপুরে ফুটবল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
  • বন্যায় মৌলভীবাজারে ক্ষতিগ্রস্ত প্রায় ৪ হাজার ঘর
  • বন্যায় মৌলভীবাজারে ক্ষতিগ্রস্ত প্রায় ৪ হাজার ঘর
  • গণমাধ্যমে কথা বলায় ব্রিটিশ নাগরিকের সাজা আরও ২ বছর
  • বেরোবিতে নবীনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম