Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফেসবুকে প্রচারিত সংবাদের প্রতিবাদে হরিপুরে সংবাদ সম্মেলন

Bangla FM OnlinebyBangla FM Online
১:০০ pm ১৪, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
ফেসবুকে প্রচারিত সংবাদের প্রতিবাদে হরিপুরে সংবাদ সম্মেলন

ফেসবুকে প্রচারিত সংবাদের প্রতিবাদে হরিপুরে সংবাদ সম্মেলন

হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত একটি সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন হরিপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা।

সোমবার (১৩ জুলাই) দুপুরে হরিপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বিরুদ্ধে ১৮টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ১৬টির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাতের যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

লিখিত বক্তব্যে মাসুদ রানা বলেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। প্রকল্পের অর্থ আত্মসাৎ, কাজ শুরুর আগেই অর্থ উত্তোলন, প্রকল্পের সভাপতিদের না জানিয়ে অর্থ লেনদেন কিংবা সভাপতিদের নামে চেক ইস্যু করে অর্থ নিজের নিয়ন্ত্রণে রাখার যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো ভিত্তি নেই।

তিনি বলেন, “আমি সদস্য সচিব হতে পারি, কিন্তু কোনো প্রকল্পের অর্থ আমার নামে উত্তোলনের সুযোগ নেই। প্রকল্পের সভাপতি, চেয়ারম্যান ও সদস্যদের নামেই চেক ইস্যু করা হয়। আমার নামে তো কোনো চেক হয় না। তাহলে আমি কীভাবে প্রকল্পের টাকা উত্তোলন বা আত্মসাৎ করতে পারি? আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও বলেন, প্রকল্পের সকল কার্যক্রম সরকারি বিধি-বিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই পরিচালিত হয়েছে। তিনি কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত নন। বিষয়টি নিয়ে যে কোনো নিরপেক্ষ তদন্তকে তিনি স্বাগত জানাবেন এবং তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে আশা প্রকাশ করেন।

মাসুদ রানা অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক করিমুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ ১৮টি প্রকল্পের সকল সভাপতি উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হরিপুর উপজেলার ১৮টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ১৬টির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনকারী মাসুদ রানার বিরুদ্ধে প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিভিন্ন তথ্য প্রচার করা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান তুলে ধরতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাড়ে ৮ কোটি টাকার প্রকল্পে জুটেনি ১ ফোঁটা পানি
  • চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে
  • শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বাঘাইছড়িতে বন্যার্তদের পাশে জামায়াত, ফায়ার সার্ভিস স্টেশনের দাবি
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীসহ সারাদেশ উত্তাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম