Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সেনাবাহিনী

Bangla FMbyBangla FM
১০:৫৭ am ১৪, জুলাই ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সেনাবাহিনী

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সেনাবাহিনী

সত্যজিৎ দাস:

টানা ভারী বর্ষণ ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙ্গামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি-এর দিকনির্দেশনায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এতে জোনের দায়িত্বপূর্ণ ইসলামপুর ও ঘিলাছড়ি এলাকার অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম ইসলামপুর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আনুষ্ঠানিকভাবে ত্রাণ ও শুকনো খাদ্যসামগ্রী তুলে দেন। একই সময়ে ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. সায়েম আকতার সৌধ ঘিলাছড়ি এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ করেন।

এ কর্মসূচির আওতায় মোট ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবার মানবিক সহায়তা পেয়েছে।

এ সময় উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম বলেন,”দুর্যোগ ও সংকটের সময় সাধারণ মানুষের পাশে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। দুর্গম পাহাড়ি এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছি। ভবিষ্যতেও যেকোনো মানবিক সংকটে জনসাধারণের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।”

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে এবং তাদের দুর্ভোগ কমাতে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags: অতিবৃষ্টিক্ষতিগ্রস্ত সহায়তাসেনাবাহিনী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বাঘাইছড়িতে বন্যার্তদের পাশে জামায়াত, ফায়ার সার্ভিস স্টেশনের দাবি
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীসহ সারাদেশ উত্তাল
  • হরমুজে ট্যাংকারে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: কুয়েত
  • ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম