Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৭ pm ১৩, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদসহ অমিত সতনামী (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় পরিচালিত অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাধানগর এলাকার চামুং রেস্টুরেন্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়,নিয়মিত রাত্রিকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়,একটি সিএনজি অটোরিকশায় করে মাদক পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অটোরিকশাটির গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের অংশ থেকে ১৭টি কার্টনে রাখা মোট ২০৪ বোতল দেশীয় তৈরি ‘কান্ট্রি লিকার কেরুস’ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মদের মধ্যে ১ লিটারের ১৬৮টি এবং ৫০০ মিলিলিটারের ৩৬টি বোতল রয়েছে। মোট ১৮৬ লিটার মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১১ হাজার ৬০০ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ৬ লাখ টাকা মূল্যের একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার অমিত সতনামী উপজেলার জেরিন চা বাগান এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বৈধ কাগজপত্র ছাড়া বিক্রির উদ্দেশ্যে মদ পরিবহনের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো. হারুনুর রশিদ বলেন,গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬(১) ধারার ২৪(গ) ও ৩৮ উপধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় পাঠানো হয়েছে।

Tags: Drug dealer arrested with 204 bottles of local liquor in Sreemangal.
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মানবিক উদ্যোগে বন্যার্তদের পাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • আমরা চেয়েছিলাম ভাঙ্গা বাসের সংস্কার, কিন্তু হয়েছে ড্রাইভারের সংস্কার: হাসনাত আব্দুল্লাহ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও, সড়ক অবরোধ
  • এক টাকায় শিক্ষা’র ১০ম বর্ষপূর্তি উদযাপন
  • শেরপুরে নলকুড়া ইউনিয়নের রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম